TRENDING:

North 24 Parganas News: বজ্রবিদ্যুৎ-সহ অসময়ে মুষলধারে বৃষ্টি! স্বস্তির বদলে শোকের কালো ছায়া, বারাসাতের ন'পাড়ায় প্রাণ গেল বৃদ্ধের

Last Updated:

North 24 Parganas News: অকাল বর্ষণের জেরে বারাসাতের ন'পাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা। শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। বৃষ্টির স্বস্তির মুহূর্তেই বিষাদে পরিণত হল স্থানীয় বাসিন্দাদের কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: অসময়ের বৃষ্টি অনেক সময় স্বস্তি নয়, ডেকে আনে বিপদও! এমনই এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। এদিন বারাসাতের ন’পাড়া কালীবাড়ি রেশন দোকান এলাকায় বৃষ্টির জেরে শর্ট সার্কিট হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৫১ বছর বয়সী সুমন মুখার্জীর।
মুষলধারে বৃষ্টি
মুষলধারে বৃষ্টি
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন সুমনবাবু। বৃষ্টির কিছুক্ষণ পর হঠাৎ তাঁর বাড়ি থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান প্রতিবেশীরা। সন্দেহ হওয়ায় তাঁরা দ্রুত বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন, মেঝেতে নিথর অবস্থায় পড়ে রয়েছেন তিনি। এরপরই প্রতিবেশীরা তাঁর পরিবারের সদস্যদের খবর দেন এবং সঙ্গে সঙ্গে পুলিশ ও বিদ্যুৎ দফতরকেও বিষয়টি জানানো হয়।

advertisement

আরও পড়ুন: সিউড়িতে জলের জন্য রক্তারক্তি! প্রতিবেশীর মারে হাসপাতালে গৃহবধূ, রণক্ষেত্র এলাকা

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট এলেই হুড়মুড়িয়ে বাড়ে চাহিদা! এক লিটার তেলে কত মাইলেজ হুডখোলা জিপের? প্রার্থীদের দিনে কত খরচ পড়ে? জানুন
আরও দেখুন

খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বৃষ্টির জেরে শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: বজ্রবিদ্যুৎ-সহ অসময়ে মুষলধারে বৃষ্টি! স্বস্তির বদলে শোকের কালো ছায়া, বারাসাতের ন'পাড়ায় প্রাণ গেল বৃদ্ধের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল