WB Assembly Election 2026: সন্দেহভাজন দেখলেই তল্লাশি! সুন্দরবনের মোড়ে মোড়ে কেন্দ্রীয় বাহিনী-পুলিশের মেগা ড্রাইভ, ভোটে চরম তৎপরতা
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Madhab Das
Last Updated:
West Bengal Assembly Election 2026: নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে অ্যাকশনে প্রশাসন। সুন্দরবনের মোড়ে মোড়ে ও প্রবেশপথে বসেছে নাকা পয়েন্ট। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা প্রতিটি গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি চালাচ্ছে।
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: বসিরহাটে পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর যৌথ নাকা চেকিং। নির্বাচনের আগে সীমান্ত সুন্দরবনে কড়া নিরাপত্তা, নাকা চেকিংয়ে তৎপর বসিরহাট জেলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। বিশেষ করে সীমান্তবর্তী সুন্দরবন এলাকায় কোনওরকম ঝুঁকি এড়াতে কড়া নজরদারি চালানো হচ্ছে। সেই মতোই এদিন বসিরহাটের হিঙ্গলগঞ্জ-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে নাকা চেকিং চালিয়ে নিরাপত্তার বলয় আরও আঁটোসাঁটো করা হল।
এদিন বিভিন্ন প্রবেশপথে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে ব্যারিকেড বসিয়ে গাড়ি ও মোটরবাইক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হয়। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং সীমান্তমুখী রাস্তাগুলিতে বাড়ানো হয় নজরদারি। বাসে উঠে যাত্রীদের ব্যাগ চেকিং থেকে শুরু করে অটো, টোটো গাড়িতেও চালানো হয় তল্লাশি অভিযান।
advertisement
advertisement
প্রশাসনের লক্ষ্য, যাতে বেআইনি অনুপ্রবেশ, অস্ত্র বা নিষিদ্ধ সামগ্রীর পাচার এবং দুষ্কৃতীদের চলাচল আগেভাগেই রুখে দেওয়া যায়। প্রতিটি গাড়ির চালক ও যাত্রীদের বৈধ নথিপত্র খতিয়ে দেখা হয়। পাশাপাশি গাড়ির ডিকি খুলে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কোনও বস্তু রয়েছে কি না, তাও যাচাই করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় যাতে কোনওরকম অশান্তি সৃষ্টি না হয়, সেই কারণেই এই বাড়তি সতর্কতা। আগামীতেও এই ধরনের তল্লাশি ও নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানানো হয়েছে। বিশেষ টিম গঠন করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের আগে প্রশাসনের তৎপরতা স্পষ্টভাবে চোখে পড়ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 21, 2026 8:28 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: সন্দেহভাজন দেখলেই তল্লাশি! সুন্দরবনের মোড়ে মোড়ে কেন্দ্রীয় বাহিনী-পুলিশের মেগা ড্রাইভ, ভোটে চরম তৎপরতা










