TRENDING:

Kalbaisakhi Impact: সুন্দরবন ও সীমান্ত এলাকায় কালবৈশাখীর তাণ্ডব! বাসন্তী হাই রোডের উপর গেট ভেঙে বিপত্তি, হাসনাবাদে উড়ে গেল ঘরের চাল

Last Updated:

Kalbaisakhi Impact: বছরের প্রথম কালবৈশাখীর তাণ্ডবে সুন্দরবন ও সীমান্ত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। কোথাও গাছ উপড়েছে, কোথাও ঘরের চাল উড়েছে, কোথাও আবার রাস্তা অবরুদ্ধ হওয়ার ঘটনা সামনে এসেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ কালবৈশাখীর জেরে লন্ডভন্ড সীমান্ত ও সুন্দরবন এলাকা। বছরের প্রথম কালবৈশাখী ঝড়ের তাণ্ডব দেখল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। সোমবার গভীর রাতে হঠাৎ শুরু হওয়া এই ঝড় মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়। প্রবল দমকা হাওয়া ও বৃষ্টির দাপটে কার্যত তছনছ হয়ে যায় সন্দেশখালি, মিনাখাঁ, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, স্বরূপনগর সহ একাধিক এলাকা।
advertisement

বাসন্তী হাই রোডের উপর নির্মিত একটি গেট ভেঙে পড়ে। এর ফলে এলাকায় আতঙ্ক ছড়ায় এবং যোগাযোগ ব্যবস্থাও সাময়িকভাবে বিঘ্নিত হয়। অন্যদিকে স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পোলতা এলাকায় একটি মাটির বাড়ির উপর বড় গাছ ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণহানি এড়ালেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ শেষবারের মতো ছেলের মুখ দেখতে চাই! যুদ্ধ পরিস্থিতিতে বাহরিনে আটকে দেগঙ্গার ছেলের দেহ, সরকারের কাছে কাতর আর্জি বাবার

advertisement

স্থানীয়রা রাতভর আতঙ্কে কাটান। হাসনাবাদেও ঝড়ের তাণ্ডব কম ছিল না। সেখানে একটি মহিলা সংগঠনের ঘরের টিনের ছাউনি উড়ে যায়। ঘরের ভিতরে থাকা গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যায়, যা সংগঠনের সদস্যদের কাছে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দামোদর চরে শ্যাওলার ক্যানভাসে বসন্তের রঙ, শুকনো ডালে শিল্পী ফুটিয়েছেন কৃষ্ণচূড়া ও পলাশ
আরও দেখুন

ঝড় চলাকালীন দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং প্রবল ঝোড়ো হাওয়ার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। বহু জায়গায় গাছ উপড়ে পড়া, ঘরের চাল উড়ে যাওয়া এবং রাস্তা অবরুদ্ধ হওয়ার ঘটনা সামনে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এই আকস্মিক কালবৈশাখীর তাণ্ডব সীমান্ত ও সুন্দরবন সংলগ্ন এলাকার বাসিন্দাদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kalbaisakhi Impact: সুন্দরবন ও সীমান্ত এলাকায় কালবৈশাখীর তাণ্ডব! বাসন্তী হাই রোডের উপর গেট ভেঙে বিপত্তি, হাসনাবাদে উড়ে গেল ঘরের চাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল