TRENDING:

CPIM Candidate: 'সংগঠনের সঙ্গে সক্রিয়ই নন', কালীগঞ্জের প্রার্থী সাবিনা ইয়াসমিনকে পছন্দ হয়নি! CPIM কার্যালয়ে চলল ব্যাপক ভাঙচুর

Last Updated:

CPIM Candidate: কালীগঞ্জের প্রার্থী সাবিনা ইয়াসমিনকে পছন্দ হয়নি, সেই ক্ষোভে সিপিআইএম দলীয় কার্যালয়ে চলল ব্যাপক ভাঙচুর। তাঁকে প্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ স্থানীয় কর্মী-সমর্থকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালীগঞ্জ, মৈনাক দেবনাথ: নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী ঘোষণা ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল পলাশিতে। সোমবারই দলীয় তরফে কালীগঞ্জের প্রার্থী হিসেবে সাবিনা ইয়াসমিনের নাম ঘোষণা করা হয়। যিনি ২০২৫ সালে উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন বোমার আঘাতে মৃত্যু হওয়া তামান্না খাতুনের মা। তবে এই ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী ও সমর্থকদের একাংশ।
সিপিআইএম দলীয় কার্যালয় ভাঙচুর।
সিপিআইএম দলীয় কার্যালয় ভাঙচুর।
advertisement

তাদের দাবি, সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নন। তাই তাঁকে প্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ স্থানীয় কর্মী-সমর্থকদের একটি বড় অংশ। এই নিয়ে সোমবারই পলাশির সিপিআইএম পার্টি অফিসে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা পার্টি অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় কোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছে বাম শিবির। স্থানীয় নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত বিক্ষোভ থামেনি।

advertisement

আরও পড়ুনঃ এই ‘৫’ লক্ষণই জানান দেয় হার্ট অ্যাটাক হতে পারে, ১০ দিন আগেই সতর্ক করে, প্রতি মুহূর্তে সজাগ থাকুন

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বারুণী মেলার এবারের বিশেষ আকর্ষণ ন'ফুটের ডঙ্কা, কোথা থেকে আনা হচ্ছে জানেন?
আরও দেখুন

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মুখে এই ধরনের অন্তর্কলহ দলের পক্ষে বড় ধাক্কা হতে পারে। যদিও এই বিষয়ে দলের জেলা নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আসন্ন বিধানসভায় ইতিমধ্যেই বামফ্রন্টের পক্ষ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, যার মধ্যে একাধিক হেভিয়েট নাম জায়গা করে নিয়েছে, তাঁদের মধ্যে নদিয়ার কালীগঞ্জের সাবিনা ইয়াসমিন অন্যতম নাম।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
CPIM Candidate: 'সংগঠনের সঙ্গে সক্রিয়ই নন', কালীগঞ্জের প্রার্থী সাবিনা ইয়াসমিনকে পছন্দ হয়নি! CPIM কার্যালয়ে চলল ব্যাপক ভাঙচুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল