TRENDING:

ব্যারাকপুরের রাস্তায় যানজট নিয়ে নাকানিচোবানির দিন শেষ, ট্রাফিক নিয়ে যাবতীয় অভিযোগ-পরামর্শ এবার সরাসরি জানান ট্রাফিক বিভাগে, কীভাবে জানুন

Last Updated:

North 24 Parganas News: ব্যারাকপুর ট্রাফিক উইং নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, ট্রাফিক সংক্রান্ত যাবতীয় আপডেট ও ডাইভারশন সংক্রান্ত তথ্য এই পেজে নিয়মিত প্রকাশ করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দুর্ঘটনা নিয়ন্ত্রণে সাধারণ মানুষের মতামত জানতে অভিনব উদ্যোগ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। ইতিমধ্যেই ‘ব্যারাকপুর ট্রাফিক উইং’ নামে একটি ফেসবুক পেজ চালু করা হয়েছে। ট্রাফিক সংক্রান্ত যাবতীয় আপডেট ও ডাইভারশন সংক্রান্ত তথ্য এই পেজে নিয়মিত প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ব্যারাকপুর ট্রাফিক উইং
ব্যারাকপুর ট্রাফিক উইং
advertisement

ট্রাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, কোন রাস্তায় ট্রাফিক ডাইভারশন চলছে, কোথায় যানজটের সম্ভাবনা রয়েছে এইসব তথ্য প্রতিদিন দু’বার করে আপডেট করা হবে। পাশাপাশি দুর্ঘটনা রোধে কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সে বিষয়ে সাধারণ মানুষ নিজেদের মতামত জানাতে পারবেন এখানে। যে কেউ ওই ফেসবুক পেজে নিজের প্রস্তাব ও অভিমত তুলে ধরতে পারবেন।

advertisement

আরও পড়ুনঃ SIR চূড়ান্ত তালিকা প্রকাশের আবহে বিহার থেকে বোমার মশলা পাচার বাংলায়! এসটিএফের জালে পাচারকারী

সদ্য দায়িত্বপ্রাপ্ত ডিসি (ট্রাফিক) রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, ‘আমরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও বৃদ্ধি করতে চাই। সেই কারনেই এই ফেসবুক পেজ চালু করা হয়েছে। মানুষ সরাসরি তাদের মতামত জানাতে পারবেন। প্রস্তাব কার্যকরী হলে তা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পেজটি নিয়মিত মনিটর করা হবে।’

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
আরও দেখুন

প্রসঙ্গত, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, বিটি রোড, ঘোষপাড়া রোড এবং যশোর রোডের মতো গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে। এর মধ্যে পথ নিরাপত্তার দিক থেকে সবচেয়ে স্পর্শকাতর হয়ে উঠেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। যেখানে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা থাকায় এখন থেকেই সক্রিয় পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। নতুন এই উদ্যোগ কতটা কার্যকর হয় এখন সেদিকেই নজর থাকবে সকলের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ব্যারাকপুরের রাস্তায় যানজট নিয়ে নাকানিচোবানির দিন শেষ, ট্রাফিক নিয়ে যাবতীয় অভিযোগ-পরামর্শ এবার সরাসরি জানান ট্রাফিক বিভাগে, কীভাবে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল