advertisement

East Bardhaman News: SIR চূড়ান্ত তালিকা প্রকাশের আবহে বিহার থেকে বোমার মশলা পাচার বাংলায়! এসটিএফের জালে পাচারকারী

Last Updated:

East Bardhaman News: রাজ্যে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ঘিরে উত্তেজনা তুঙ্গে। এরই মাঝে বিহার থেকে বোমার মশলা এনে বাংলায় পাচারের চেষ্টা। এসটিএফ ও কাটোয়া থানার পুলিশের যৌথ উদ্যোগে গ্রেফতার ১ পাচারকারী।

কাটোয়ায় ধৃত বিস্ফোরক পাচারকারী
কাটোয়ায় ধৃত বিস্ফোরক পাচারকারী
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল এসটিএফ ও কাটোয়া থানার পুলিশ। যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় ১০ কেজি বোমা তৈরির মশলা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃতের নাম আনার শেখ, বয়স ৫৭ বছর। বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে কাটোয়ার গাঙ্গুলীডাঙা এলাকায় একটি কালো ব্যাগ পিঠে নিয়ে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে ছিল আনার শেখ। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এবং কাটোয়া থানার পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে ধৃতের ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ১০ কেজি বোমা তৈরির মশলা।
আরও পড়ুনঃ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর একযোগে টহল, নজরে সীমান্ত এলাকা
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিহার থেকে এই বিস্ফোরক সামগ্রী এনে কাটোয়ার গাঙ্গুলীডাঙ্গা এলাকায় পাচারের উদ্দেশ্যে অপেক্ষা করছিল সে। তবে কোথায় এবং কার কাছে এই বোমার মশলা পৌঁছনোর কথা ছিল, এই পাচারের পিছনে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধৃতকে শনিবার কাটোয়া আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই সময়ের মধ্যে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদের সন্ধান পাওয়ার চেষ্টা করবে তদন্তকারী সংস্থা, এমনটাই জানা গিয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: SIR চূড়ান্ত তালিকা প্রকাশের আবহে বিহার থেকে বোমার মশলা পাচার বাংলায়! এসটিএফের জালে পাচারকারী
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement