একে একে সব প্রার্থীই কৃষ্ণনগর বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা দলীয় কার্যালয়ে এসে পৌঁছান। করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও, বিভিন্ন ব্লক ও শাখা সংগঠনের সভাপতিরাও এই বৈঠকে যোগ দেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বর্তমানে আলোচনা চলছে।
আরও পড়ুন: ATM-এ টাকা তুলতে গিয়ে মেশিনে আটকে গিয়েছে কার্ড? টানাটানি নয়, সঙ্গে সঙ্গে করুন এই কাজ…এখনই জানুন
advertisement
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে করিমপুরের তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী জানান, “সবার প্রথমেই আমি শুভেচ্ছা জ্ঞাপন করব আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তারা আমাকে আবারও সেই সুযোগটা করে দিয়েছে। ইতিমধ্যেই করিমপুরে আমি কাল থেকেই সবার সঙ্গে যোগাযোগে রয়েছি। আমাদের কাছে শুধুমাত্র একটাই অস্ত্র তা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। এই উন্নয়নটা নিয়ে গিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে মানুষের দুয়ারে। বাংলার মানুষ যথেষ্ট ভাবে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দিয়েছেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন বাস্তবে তার প্রতিফলন ঘটেছে। আমরা একটাই মাত্র উন্নয়নের অস্ত্র নিয়ে মানুষের কাছে পৌঁছাব এবং এটা বোঝাব, আমার মনে হয় মানুষ যথেষ্ট ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ২০২৬ এ জবাব দেবে।”
আরও পড়ুন: তৃণমূল বিধায়ক টিকিট না পেতেই বাজি ফাটিয়ে উল্লাস! চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার পরেই বড় কাণ্ড
এর আগেও একাধিক তারকা প্রার্থীকে দেখেছে নদিয়া জেলার মানুষজন। এর আগে একুশের ভোটে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন৷ সেবার ভোটে জিতেওছিলেন তৃণমূলের তারকা প্রার্থী৷ এবার কেন্দ্র বদলে তাঁকে করিমপুর থেকে প্রার্থী করেছে তৃণমূূল৷





