TRENDING:

TMC Babar Ali: জলঙ্গিতে তৃণমূলের প্রার্থী 'বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক' বাবর আলি! 'বহিরাগতকে' মানতে নারাজ দলের একাংশ, শুরু তুমুল বিক্ষোভ

Last Updated:
TMC Babar Ali: বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক বাবর আলিকে মুর্শিদাবাদের জলঙ্গিতে প্রার্থী করেছে তৃণমূল। তারপরই দলের একাংশের তীব্র বিক্ষোভ শুরু। কেন?
advertisement
1/5
জলঙ্গিতে তৃণমূলের প্রার্থী 'বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক' বাবর আলি! 'বহিরাগতকে' মানতে নারাজ দলের একাংশ, শুরু তুমুল বিক্ষোভ
জলঙ্গিঃ জলঙ্গিতে তৃণমূলের প্রার্থী করা হয়েছে শিক্ষক বাবর আলিকে। মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভার প্রাক্তন বিধায়ক আব্দুর রাজ্জাকের অনুগামীরা রাস্তায় উঠে বিক্ষোভ। জলঙ্গি বিধানসভায় বহিরাগত প্রার্থী বাবর আলিকে মানছি না, মানব না এই দাবিতেই বিক্ষোভ দেখান তাঁরা।
advertisement
2/5
তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবর আলির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। জলঙ্গিতে বহিরাগত প্রার্থীকে মেনে নিতে পারছেন না তৃণমূলের একাংশ। ফলে বুধবার বিকেলে জলঙ্গির কাঁটাবাড়ি মালোপাড়া এলাকায় সড়কের ধারে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সমর্থকেরা।
advertisement
3/5
বাবর আলিকে পরিবর্তন করে নতুন প্রার্থী ঘোষণা করার দাবিতে এই বিক্ষোভ বলে জানান তৃণমূলের কর্মী সমর্থকরা। জলঙ্গির বর্তমান বিধায়ক আব্দুর রাজ্জাককে এবার টিকিট দেয়নি তৃণমূল নেতৃত্ব। এর ফলে ক্ষুদ্ধ বিধায়কের অনুগামীরা। গতবার ৭৯ হাজার ভোটে জয়ী হয়েছিলেন আব্দুর রাজ্জাক। তা স্বত্বেও টিকিট দেওয়া হয়নি। এতেই চোটে যান তৃণমূলের কর্মী সমর্থকেরা।
advertisement
4/5
তাঁদের দাবি, অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় জলঙ্গীর ভূমিপুত্র কাউকে টিকিট দিক। কারণ বিগত দিনে জলঙ্গিতে একাধিক বহিরাগত প্রার্থী তৃণমূলের টিকিটে লড়াই করে নাকানিচোবানি খেয়েছে।
advertisement
5/5
একটা সময়ে সুব্রত সাহা, অলোক দাস, ইদ্রিস আলি জলঙ্গির লড়াই করেও জিততে পারেনি বহিরাগত হিসেবে। সেই ভয় এবারও রয়েছে বলে দাবি তৃণমূলের কর্মী সমর্থকদের। জলঙ্গির যে কাউকে টিকিট দেওয়া হোক বলে দাবি তৃণমূলের।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
TMC Babar Ali: জলঙ্গিতে তৃণমূলের প্রার্থী 'বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক' বাবর আলি! 'বহিরাগতকে' মানতে নারাজ দলের একাংশ, শুরু তুমুল বিক্ষোভ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল