TRENDING:

Purulia News: পুরুলিয়ার ‘মিনি কুম্ভ’, পুণ্যলাভের আশায় কংসাবতীতে পরপর ডুব! এই তিথিতে সংগ্রহ করা জল সব শুভকাজে মাস্ট

Last Updated:

Purulia News: পুরুলিয়ার আড়ষা ব্লকের দেউলঘাটার বারণী উৎসব। এই উৎসবের অন্যতম আকর্ষণ হল কংসাবতী নদীর তীরে পুণ্যস্নান। কথিত আছে কুম্ভ স্নানের মতনই পবিত্র এই বারণী স্নান। পুণ্যার্থীরা স্নান সেরে দেউলঘাটা মন্দিরে পুজো দিয়ে মেলায় অংশগ্রহণ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আড়ষা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: নানান ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনের গড়ে উঠেছে জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। এই জেলায় নানা বৈচিত্র্যময় উৎসব হয়ে থাকে। তার মধ্যে অন্যতম পুরুলিয়ার আড়ষা ব্লকের দেউলঘাটার বারণী উৎসব। এই উৎসবের অন্যতম আকর্ষণ হল কংসাবতী নদীর তীরে পুণ্যস্নান। লক্ষ, লক্ষ ভক্তের সমাগম হয় এই পুণ্যস্নান উপলক্ষে।
advertisement

কথিত আছে কুম্ভ স্নানের মতনই পবিত্র এই বারণী স্নান। পুণ্যার্থীরা স্নান সেরে দেউলঘাটা মন্দিরে পুজো দিয়ে মেলায় অংশগ্রহণ করেন। এ-বছর পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত। পুণ্যলাভের আশায় আট থেকে আশি সকলেই ভিড় করেন এই জায়গায়। অনেকেই এই জল বাড়ি নিয়ে যান। যে কোনও শুভ অনুষ্ঠান বা শুভ কাজে যাওয়ার সময় এই জল ব্যবহার করেন।

advertisement

আরও পড়ুন: তিলে তিলে শেষ করছিলেন নিজেকে, কঙ্কালসার মহিলাকে দেখে আঁতকে উঠলেন পুলিশ কর্মীরাও! প্রতিবেশীদের তৎপরতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা

এ বিষয়ে এই মন্দিরে আসা এক পুণ্যার্থী মামনি কৈবর্ত্য বলেন, ঐতিহ্যবাহী এই উৎসব। বহু যুগ থেকে এই বারণী স্নান হয়ে আসছে। প্রতিবছর তিনি এই পূর্ণ স্নান করতে আসেন। ‌ এ-বছরও এসেছেন। ‌ বহু ঐতিহাসিক নিদর্শন দেখতে পাওয়া যায় দেউলঘাটা মন্দিরে। এই মন্দির প্রাঙ্গণে বসে মেলা। মেলাতেও বিভিন্ন রকমারি দোকানের সম্ভার নিয়ে হাজির হন বিক্রেতারা। সারা বছর তারা এই দিনের অপেক্ষায় থাকেন। ‌কারণ এই স্নানে পুণ্য অর্জন হয় বলে বিশ্বাস।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার ‘মিনি কুম্ভ’, পুণ্যলাভের আশায় পরপর ডুব! নদী থেকে সংগ্রহ করা জল সব শুভকাজে মাস্ট
আরও দেখুন

লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই সময় পূণ্য স্নানের জন্য। প্রাচীন প্রথা মেনে মধুকৃষ্ণা ত্রয়োদশীর তিথিতে কংসাবতী নদীতে ডুব দেন পুণ্যার্থীরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম হয় আড়শার এই দেউলঘাটায়। থাকে কড়া পুলিশি নজরদারি। আনন্দ উৎসব মুখরিত পরিবেশ হয়ে থাকে চারিদিকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পুরুলিয়ার ‘মিনি কুম্ভ’, পুণ্যলাভের আশায় কংসাবতীতে পরপর ডুব! এই তিথিতে সংগ্রহ করা জল সব শুভকাজে মাস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল