TRENDING:

Nadia News: মায়াপুর-নবদ্বীপের সাধু পরিচয় দিয়ে চুরি! পুজো করার নাম করে টাকা-গয়না নিয়ে চম্পট, পুলিশের দ্বারস্থ একাধিক পরিবার

Last Updated:

Nadia News: মায়াপুর ও নবদ্বীপের সাধুর পরিচয় দিয়ে নদিয়ার একাধিক বাড়িতে চুরি! পুজোর নাম করে নগদ টাকা, সোনার গয়না নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ। এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ নবদ্বীপ এবং মায়াপুরের সাধুর পরিচয় দিয়ে একাধিক বাড়িতে ঢুকে পুজো করার নাম করে টাকা-পয়সা এবং সোনার গয়না লুঠ। নদিয়ার শান্তিপুর থানার দারস্থ একাধিক পরিবার। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।
অভিযোগকারী পরিবারের সদস্যরা
অভিযোগকারী পরিবারের সদস্যরা
advertisement

জানা যাচ্ছে, বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা লক্ষ্মী নায়েক এবং শেফালি বিশ্বাস। একজনের বাড়ি ঘোড়ালিয়া বাইপাস পাড়া এবং অপরজন বাথনা স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা। দিন কয়েক আগে ওই এলাকায় গেরুয়া বসন পরে মাথায় তিলক এবং শরীরে তুলসীর মালা ঝুলিয়ে নবদ্বীপ ধামের মহারাজ সেজে ওই এলাকার বিভিন্ন বাড়িতে প্রবেশ করেন এক ব্যক্তি। মহিলাদের সঙ্গে ভবিষ্যতের কথা বলে তাঁদের ভয়ও দেখান।

advertisement

আরও পড়ুনঃ ডিজিটাল ক্লাসরুম থেকে শিক্ষামূলক সিনেমা! চন্দ্রকোনার সরকারি প্রাথমিক স্কুলে বেসরকারির মতো সুবিধা, লাফিয়ে বাড়ছে পড়ুয়াসংখ্যা

ওই ব্যক্তি নিজেকে গোপাল দাস মহারাজ বলে পরিচয় দেন বলে খবর। এরপর একাধিক মহিলাকে বলেন, “তোর বাড়িতে গোপাল পুজো করতে হবে। নাহলে সামনে বিপদ আছে”। সেই ভয়ে তাঁরা গোপাল পুজোর আয়োজন করেন। ওই ব্যক্তি বাড়িতে এসে দরজা বন্ধ করে ভিতরে পুজো শুরু করে। পুজো করে তিনি চলে যান। পরবর্তীকালে পুজোর ঘট কীভাবে ফেলবেন সেই নিয়মাবলী জানতে মহারাজ পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে একাধিকবার ফোন করা হলে তাঁর ফোন সুইচ অফ পাওয়া যায়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
অন্ধকার ভেঙে ব্যাট-বলের লড়াই! শিলিগুড়িতে শুরু হচ্ছে দৃষ্টিহীন ক্রিকেটারদের টুর্নামেন্ট
আরও দেখুন

এরপরেই ওই মহিলাদের সন্দেহ হয়। তাঁরা ঘরে ঢুকে আলমারি খুলতেই দেখেন, নগদ টাকা, সোনার অলংকার নিয়ে চম্পট দিয়েছেন ওই সাধুরূপী চোর। এরপর আরেক মহিলাও দেখেন, তাঁর ঘরের সোনা এবং টাকাপয়সা নেই। অবশেষে শান্তিপুর থানার দ্বারস্থ হন। তাঁরা চাইছেন, অবিলম্বে তদন্ত শুরু করুক পুলিশ। অপরাধীকে আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তাঁদের চুরি হওয়া টাকাপয়সা এবং গয়না ফেরত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। অভিযোগের ভিত্তিতে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: মায়াপুর-নবদ্বীপের সাধু পরিচয় দিয়ে চুরি! পুজো করার নাম করে টাকা-গয়না নিয়ে চম্পট, পুলিশের দ্বারস্থ একাধিক পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল