TRENDING:

Job Vacancy: মাসে ২৫ হাজার টাকা বেতন! জেলার স্বাস্থ্য বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন আবেদনের যোগ্যতা সহ খুঁটিনাটি

Last Updated:

Job Vacancy: উত্তর দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে দুই পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ। কোন পদে আবেদনের ক্ষেত্রে কত যোগ্যতা দরকার, বেতন কত, আবেদনের শেষ দিনই বা কবে? জানুন সব খুঁটিনাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুষ্টিবিদ ও অ্যাটেনডেন্ট তথা পরিচারক পদে কর্মী দরকার। ইতিমধ্যেই জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই দুই পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন পদে কত বেতন, আবেদনের যোগ্যতা, সময়সীমা সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হল।
জেলার স্বাস্থ্য বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | প্রতীকী ছবি
জেলার স্বাস্থ্য বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | প্রতীকী ছবি
advertisement

স্বাস্থ্য বিভাগে পুষ্টিবিদ ও অ্যাটেনডেন্ট দুই পদেই চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। পুষ্টিবিদ পদে শূন্যপদের সংখ্যা ২টি। মাসিক ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। অন্যদিকে অ্যাটেনডেন্ট পদে মোট ৮ জন নেওয়া হবে। মাসিক বেতন ৫ হাজার টাকা।

আরও পড়ুনঃ ভোটের আগেই বসিরহাট থানার বড়সড় সাফল্য! আগ্নেয়াস্ত্র-গুলি সহ ২ কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার, বহুদিন ধরেই চলছিল খোঁজ

advertisement

পুষ্টিবিদ পদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। অন্যদিকে অ্যাটেনডেন্ট পদের ক্ষেত্রে দ্বাদশ উত্তীর্ণ হলেই হবে। বয়স ২০ বছরের মধ্যে হতে হবে।

এই দুই পদে নিয়োগ বিষয়ে আরও বিস্তারিত জানতে ইচ্ছুক প্রার্থীকে উত্তর দিনাজপুরের প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে হোমপেজ>নোটিশ>রিক্রুটমেন্ট সেকশনে গেলে এই দুই পদে নিয়োগ বিষয়ক মূল বিজ্ঞপ্তি দেখা যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

উত্তর দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে পুষ্টিবিদ ও অ্যাটেনডেন্ট পদে অনলাইনে আবেদন করতে হবে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৩ মার্চের মধ্যে আবেদন সেরে ফেলতে হবে। কারণ সেদিনই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Job Vacancy: মাসে ২৫ হাজার টাকা বেতন! জেলার স্বাস্থ্য বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন আবেদনের যোগ্যতা সহ খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল