advertisement

LPG Gas Scarcity: কিচেনে আর গ্যাস নেই! বিখ্যাত এই রেস্তোরাঁয় কী ঘটল জানেন? আগামী দিনে মানুষ খাবে কোথায়!

Last Updated:

LPG Gas Scarcity: বাণিজ্যিক গ্যাসের সংকটে চরম সমস্যায় পড়েছে মালদহ শহরের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা। বিশেষ করে পুরাতন মালদহের একটি তিনতারা হোটেলের রেস্তোরাঁয় গ্যাসের অভাবে মেনুতে বড়সড় কাটছাঁট করতে হয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: বাণিজ্যিক গ্যাসের সংকটে চরম সমস্যায় পড়েছে মালদহ শহরের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা। বিশেষ করে পুরাতন মালদহের একটি তিনতারা হোটেলের রেস্তোরাঁয় গ্যাসের অভাবে মেনুতে বড়সড় কাটছাঁট করতে হয়েছে। এখন শুধুমাত্র কিছু নির্দিষ্ট খাবারই গ্রাহকদের পরিবেশন করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ৪০ দিন ধরে ইরানের বন্দরে আটকে জাহাজ, গাইঘাটার ছেলেকে নিয়ে উৎকণ্ঠায় বাড়ির লোক
রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, তাদের মাসে অন্তত ২০০টি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে ভাঁড়ারে রয়েছে মাত্র ২০টি সিলিন্ডার। বুকিং করার পরেও সময়মতো গ্যাস সরবরাহ না পাওয়ায় সমস্যা আরও বেড়েছে। দ্রুত গ্যাস সরবরাহ না হলে রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও জানানো হয়েছে। এই তিনতারা হোটেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা একইসঙ্গে রয়েছে। ফলে রেস্তোরাঁ পরিষেবা বন্ধ হয়ে গেলে হোটেল ব্যবসাতেও বড় প্রভাব পড়তে পারে। আপাতত গ্রাহকদের নিত্যপ্রয়োজনীয় কিছু খাবার দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
advertisement
advertisement
শহরের অন্যান্য রেস্তোরাঁ ও হোটেল ব্যবসায়ীরাও একই সমস্যায় ভুগছেন। অন‍্যদিকে, দুর্গাপুরে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে, অন্যদিকে সময়মতো গ্যাসের যোগান না পাওয়ায় ব্যবসায়ীরা উদ্বেগে রয়েছেন। গ্যাস সংকটের কারণে হোটেল মালিক ও কর্মীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
LPG Gas Scarcity: কিচেনে আর গ্যাস নেই! বিখ্যাত এই রেস্তোরাঁয় কী ঘটল জানেন? আগামী দিনে মানুষ খাবে কোথায়!
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement