TRENDING:

LPG Cylinder Crisis: গ্যাস সিলিন্ডারের আকাল, সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হবে তমলুকের দেবী বর্গভীমার ভোগ

Last Updated:

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আঁচ তমলুকে। গ্যাস সিলিন্ডারের আকাল! বন্ধ রাখা হবে তমলুকের বর্গভীমা মন্দিরে জন সাধারণের জন্য ভোগ রান্না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শী: সুদূর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আঁচ এবার পূর্ব মেদিনীপুরের তমলুকে!বেড়েছে গ্যাসের দাম। জ্বালানির ছ্যাঁকায় বিপর্যস্ত জনজীবন। গ্যাস ফুরলে ফের কবে মিলবে গ্যাস, তা নিয়েই চরম সঙ্কট। কাজেই, ২১ মার্চ থেকে  সাধারণ মানুষের জন্য ভোগের প্রসাদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। তমলুকের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমার ভোগ রান্না হয় বাণিজ্যিক গ্যাসে। দু’বছর আগে পূর্ব মেদিনীপুর জেলার এই মন্দিরে খাদ্য সুরক্ষা দফতরের নিয়ম মেনে ভোগ রান্না হয়। আর সেই নিয়মে ভোগ রান্নার জন্য মূল প্রয়োজন গ্যাসের। কিন্তু বর্তমানে গ্যাসের সংকটে চিন্তায় পড়েছে মন্দির কর্তৃপক্ষ।
advertisement

দেবী বর্গভীমার মন্দিরে প্রতিদিন শত শত ভক্ত অন্নপ্রসাদ গ্রহণ করেন। প্রায় দু’বছর আগে খাদ্য সুরক্ষা দফতরের (FSSAI) নিয়মকানুন মেনে মন্দির চত্বরে আমূল পরিবর্তন আনা হয়। সরকারি নির্দেশিকা পালন করতে গিয়ে কাঠ বা কয়লার চুল্লির পরিবর্তে বাণিজ্যিক গ্যাসে ভোগ রান্না করা হয়। স্বাস্থ্যবিধি ও পরিবেশ রক্ষায় এই পদক্ষেপ প্রশংসনীয় হলেও, বর্তমান পরিস্থিতিতে সেটিই কাল হয়ে দাঁড়িয়েছে। ভোগ বিতরণের অনিশ্চয়তায় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের প্রভাবে বাণিজ্যিক গ্যাসের জোগানে টান পড়েছে। পর্যাপ্ত সিলিন্ডার না পাওয়ায় ভোগ রান্না চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।

advertisement

মন্দির পরিচালন কমিটির সম্পাদক শিবাজী অধিকারী বলেন, যাঁরা ভোগের জন্য আগাম বুকিং করেছিল,তাঁদের ২১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোগ বাতিল করা হয়েছে। আমরা নিরুপায়। বাণিজ্যিক গ্যাসের সংকট এতটাই তীব্র যে আগামী ২১ মার্চ থেকে সাধারণ মানুষের জন্য ভোগ বন্ধ রাখা হচ্ছে। তবে দেবীর নিত্যপূজা ও সামান্য পরিমাণ ভোগ নিবেদনের কাজ বজায় থাকবে।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

ছেলের উপনয়ন উপলক্ষে মন্দির কর্তৃপক্ষের কাছে আগাম ভোগের বুকিং করেছিলেন স্বপ্না অধিকারী। তিনি জানান, ‘আমরা মাসখানেক আগে ২০০ জনের জন্য মায়ের ভোগের বুকিং করেছিলাম। কিন্তু গ্যাস সংকটে মন্দির কর্তৃপক্ষ ফোন করে জানিয়েছে, ভোগ দেওয়া যাবে না। কী করব বুঝতে পারছি না!”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
LPG Cylinder Crisis: গ্যাস সিলিন্ডারের আকাল, সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হবে তমলুকের দেবী বর্গভীমার ভোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল