পাথরপ্রতিমা একটি দীপাঞ্চল এলাকা। এখানে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা বা ভেসেল। ফলে স্থানীয়রা এই পরিষেবার উন্নয়ন চাইছেন। নির্বাচনের পর আরও উন্নত হোক পরিষেবা, দাবি স্থানীয়দের।

বর্তমানে তারা অসুবিধায় পড়েছেন‌। যাতায়াতের সুবিধার জন্য করা হয়েছিল এই জেটি। কিন্তু সেখানে এখন সময়ে পরিষেবা মিলছে না। পরিষেবা উন্নয়নের চেষ্টা হলেও এখনও পরিষেবা সঠিকভাবে মিলছে না।

advertisement

আরও পড়ুনঃ  গণতন্ত্রের উৎসবে ব্রাত্য নয় কেউ! জঙ্গলমহলে মহিলাদের ভোটাধিকার নিয়ে পড়ুয়াদের পথনাটিকা, সাড়া পড়ল এলাকায়

View More

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লক ১৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। যার মধ্যে ৯টি গ্রাম পঞ্চায়েত নদী বেষ্টিত এলাকা, যাদের পারাপারের একমাত্র ভরসা নৌকা। তবে বেশ কয়েকমাস আগে রোরো সার্ভিস করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়।

advertisement

আরও পড়ুনঃ  আগে থেকেই সতর্কতা! তীব্র গরমে ক্ষতির হাত থেকে বাঁচবে ফসল, কৃষি বিজ্ঞানীর সহজ কিছু টিপস মেনে চললেই বাজিমাত

বর্তমানে এলাকায় ৫টি পল্টন জেটি হয়েছে। এই জেটি দিয়ে বাস, লরিও চলে যাচ্ছে। কিন্তু সময় অনুযায়ী সবকিছু হচ্ছে। ফলে স্থানীয় মানুষজনের সময় নষ্ট হচ্ছে। সূত্রের খবর এই জেটি শুধু গাড়ি পারাপারের জন্য ব্যবহার করা হচ্ছে এখন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ নিয়ে কর্তৃপক্ষের দাবি, এই এলসিডি চালাতে বিপুল পরিমাণ অর্থ লাগে। সেখানে বার্জ দেওয়া থাকে। সেগুলি পরিপূর্ণ না হলে আর্থিক ক্ষতি হতে পারে। যদিও এখন তেমন উপকার না হলেও ভবিষ্যতে এই জেটি সবার উপকারে লাগবে। ধীরে ধীরে কলকাতার সঙ্গে এই জেটি মারফত যোগাযোগ বাড়বে। গাড়ি দিয়েই যাতায়াত করা যাবে তখন। তবে একটু সময় লাগবে।

advertisement