TRENDING:

Nadia News: প্রেমের টানে লুকিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা তামিলনাড়ুর‌ যুবতীর, ধরে ফেলল বিএসএফ

Last Updated:

Nadia News: গভীর রাতে নদিয়ার ধানতলা থানার অন্তর্গত দত্তপুলিয়া সীমান্ত দিয়ে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে  ঢোকার চেষ্টা করছিল এক ‌যুবতী। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা তামিলনাড়ুর ‌যুবতী! গ্রেফতার করল ধানতলা থানার পুলিশ। এদিন গভীর রাতে নদিয়ার ধানতলা থানার অন্তর্গত দত্তপুলিয়া সীমান্ত দিয়ে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে  ঢোকার চেষ্টা করছিল এক ‌যুবতী।
তরুণীকে পাঠানো হয়েছে পুলিশে
তরুণীকে পাঠানো হয়েছে পুলিশে
advertisement

ঠিক তখনই সীমান্তে কর্মরত বিএসএফের নজরে পড়ে যায় ‌যুবতী। সঙ্গে সঙ্গে তাকে আটক করে বিএসএফ। রাত আনুমানিক ১:৩০ মিনিট নাগাদ বিএসএফ ওই ‌যুবতীকে ধানতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। এদিন সকালে ধানতলা থানার পুলিশ তাকে রানাঘাট মহকুমা আদালতে পাঠায়।

সুত্রের খবর ধৃত ‌যুবতীর নাম ভিনিতা এল, বয়স মাত্র ২১ বছর। বাড়ি তামিলনাড়ু রাজ্যে। জানা যায়, কিছুদিন আগেই বাংলাদেশের এক যুবকের সঙ্গে সমাজ মাধ্যমে আলাপ, সেখান থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই ভালবাসার টানেই প্রেমিকের কাছে পৌঁছতে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সিদ্ধান্ত নেয় ভিনিতা।  কিন্তু কাঁটাতারে আটকে গেল সীমান্ত পেরোনো প্রেম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

উল্লেখ্য, নদিয়ার সীমান্তবর্তী এলাকাগুলিতে বর্তমানে কড়া নজরদারি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। সম্প্রতি ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষিতে যে কোনও ধরনের অনুপ্রবেশ ও পাচার রুখতে এই সতর্কতা জোরদার করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে বাড়ানো হয়েছে টহলদারি ও নজরদারি ব্যবস্থা। দিন-রাত ২৪ ঘণ্টা নজর রেখে চলছে বিএসএফ জওয়ানদের পাহারা। সীমান্ত দিয়ে যাতে কোনও অসামাজিক কার্যকলাপ, চোরাচালান বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে এই কড়া নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: প্রেমের টানে লুকিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা তামিলনাড়ুর‌ যুবতীর, ধরে ফেলল বিএসএফ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল