কার্টুন ও ছড়ার মেলবন্ধন শান্তিপুর পৌরসভার সিআইসি মেম্বার তথা ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভজিৎ দের উদ্যোগে এই অভিনব প্রচার শুরু হয়েছে। জানা গিয়েছে, দলীয় কর্মী-সমর্থকদের দ্বারা সংরক্ষিত ওই ওয়ার্ডের প্রায় ৪০-৪৫টি দেওয়ালে চলছে জোরকদমে প্রচার। এদিন তুলি হাতে দেয়ালে অঙ্কন করতে দেখা গেল। শান্তিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে এই দেওয়ালগুলিতে তুলির টানে ফুটে উঠছে নানা রাজনৈতিক বার্তা।
advertisement
আরও পড়ুনঃ ভরতপুরে এবার পদ্ম শিবিরের চমক অনামিকা! হুমায়ুনের বিপরীতে জিততে মরিয়া প্রার্থীর প্রচারে ঝড়
শিল্পীর মতে, “ছবি আঁকা জানলেই যে দেওয়াল লিখতে পারবে, এমনটা নয়। এটি একটি বিশেষ শিল্প।” পাশাপাশি তিনি সমস্ত রাজনৈতিক দলের কাছে একটি গুরুত্বপূর্ণ আবেদনও রেখেছেন। তাঁর কথায়, “ভাষার শালীনতা বজায় রেখেও ব্যঙ্গচিত্রের মাধ্যমে বিরোধীদের রাজনৈতিক ভুলত্রুটি চমৎকারভাবে তুলে ধরা যায়। আর এই ধরনের সৃজনশীল প্রচার সাধারণ ভোটারদের অনেক বেশি আকর্ষণ করে।” কাউন্সিলর শুভজিৎ দে জানান, বর্তমান রাজনৈতিক অস্থিরতার মাঝে দেওয়ালগুলির মাধ্যমে মূলত সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রচারে যে বিষয়গুলি বিশেষ গুরুত্ব পাচ্ছে। কেন্দ্রের সমালোচনা: বর্তমান বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের আমলে রান্নার গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অগ্নিমূল্য এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও নাগরিক হয়রানির চিত্র তীব্র শ্লেষের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।
আরও পড়ুনঃ জলঙ্গীতে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন বাবর আলি! কে এই বাবর আলি জানেন? রইল প্রার্থী পরিচয়
উন্নয়নের খতিয়ান: রাজ্যের ‘মা-মাটি-মানুষ’ সরকারের চালু করা বিভিন্ন জনহিতকর প্রকল্পগুলির কথা বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা হচ্ছে।দেওয়ালে সযত্নে আঁকা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেই সঙ্গে তাঁকে আগামীর ‘চতুর্থ বারের মুখ্যমন্ত্রী’ হিসেবেও তুলে ধরা হচ্ছে এই প্রচারের মাধ্যমে। ডিজিটাল যুগে দাঁড়িয়ে শান্তিপুরের এই দেওয়াল চিত্র যেন প্রমাণ করে দিল, সৃজনশীলতা আর শিল্পের কদর ভোট ময়দানে আজও অটুট। অন্যদিকে, রক্ষা হবে পরিবেশ দৃশ্য দূষণ কিছুটা হলেও থাকবেন নিয়ন্ত্রণে।





