Innovative Student: কাঠ, টিন, লোহার পাত...নিজের হাতে রোলার স্কেট বানিয়ে জঙ্গলমহলের পথে ঢেউ তুলে স্বপ্নপূরণ অভাবী ছাত্রের
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Innovative Student: স্বপ্ন থামেনি অভাবে—কাঠ, টিন আর ফেলে দেওয়া চাকা দিয়ে তৈরি রোলার স্কেটে জঙ্গলমহলের রাস্তায় ছুটছে বিকাশ
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার খাতড়া মহকুমার অন্তর্গত শিকরাবাইদ গ্রামের দ্বাদশ শ্রেণীর ছাত্র বিকাশ মণ্ডল নিজের স্বপ্ন পূরণ করেছে অসাধারণ বুদ্ধি ও দৃঢ়তা দিয়ে। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল রোলার স্কেটিং শেখার। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে সেই স্বপ্ন যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল। পরিবারকে বার বার জানিয়েও বাস্তব পরিস্থিতির কারণে নতুন রোলার স্কেট কেনা সম্ভব হয়নি।
তবে স্বপ্ন থেমে থাকেনি। নিজের মেধা আর জেদকে হাতিয়ার করে বিকাশ তৈরি করে ফেলেছে এক অভিনব সমাধান। ঘরের আশপাশে পাওয়া সহজলভ্য জিনিসপত্র—কাঠ, টিন, লোহার পাত এবং ফেলে দেওয়া ছোট ছোট চাকা—এই সবকিছুকে একত্র করে সে বানিয়েছে নিজস্ব রোলার স্কেট। ধাতব বলবেয়ারিং ব্যবহার করে তৈরি এই স্কেট শুধু চলেই না, বরং বেশ দ্রুতগতিতেও ছুটতে পারে।
advertisement
বিকাশ জানান, এখন প্রায় প্রতিদিনই জঙ্গলমহলের রাস্তায় নিজের বানানো স্কেট পরে অনুশীলনে নামছে বিকাশ। গ্রামের ছোট ছোট বাচ্চাও তার এই উদ্ভাবনী ক্ষমতা দেখে উৎসাহিত হচ্ছে। রাস্তায় তাকে স্কেটিং করতে দেখলে অবাক না হয়ে উপায় নেই—একজন সাধারণ গ্রামের ছাত্র নিজের হাতেই তৈরি করেছে নিজের স্বপ্নের পথ।
advertisement
আরও পড়ুন : খড়ের লেখনীতে জব্দ দূষণ! পরিবেশ বান্ধব কলম তৈরি করে তাক লাগালেন হলদিয়ার ইঞ্জিনিয়ার
ভবিষ্যতে আরও উন্নত রোলার স্কেট তৈরি করার পরিকল্পনা রয়েছে বিকাশের। তার এই উদ্যোগ শুধু তার ব্যক্তিগত স্বপ্নপূরণ নয়, বরং প্রমাণ করে যে সীমিত সামর্থ্যের মধ্যেও বড় স্বপ্ন দেখা যায় এবং তা বাস্তবায়ন করা সম্ভব। বিকাশ মন্ডলের এই অভিনব উদ্ভাবন নিঃসন্দেহে অনুপ্রেরণা হয়ে উঠছে গোটা এলাকার জন্য।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,West Bengal
First Published :
Mar 24, 2026 12:50 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Innovative Student: কাঠ, টিন, লোহার পাত...নিজের হাতে রোলার স্কেট বানিয়ে জঙ্গলমহলের পথে ঢেউ তুলে স্বপ্নপূরণ অভাবী ছাত্রের









