advertisement

WB Assembly Elections 2026: ডোমকলে কোন‌ও রক্তপাত নয়, শান্তিপূর্ণ ভোটের আবেদন প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবীরের

Last Updated:

WB Assembly Elections 2026: ২০২১ সাল থেকে ডেবরা নির্বাচনী এলাকার পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন হুমায়ুন কবীর। এ'বছর বিধানসভায় তিনি ডোমকল থেকে প্রার্থী। ভোটে ডোমকলে যেন রক্তপাত না হয়,আবেদন হুমায়ুনের

+
ডোমকলের

ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর (আইপিএস) 

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: একটা সময় মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার ছিলেন ডঃ হুমায়ুন কবীর!  প্রাক্তন আইপিএস কর্তা হুমায়ুন কবীরকেই প্রার্থী করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তাঁর বার্তা, ভোট কেন্দ্র করে ডোমকলে যেন কোনও অশান্তি না হয়।
মুর্শিদাবাদ জেলার সঙ্গে হুমায়ুন কনীরের সম্পর্ক পুরনো। পুলিশ কর্তা হিসেবে কাটিয়েছেন প্রায় পাঁচ বছর। দু’বছর কান্দির এসডিপিও, প্রায় তিন বছর মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন তিনি। ২০২৬ এর বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই  বড় চমক! পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে তুলে এনে প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীরকে মুর্শিদাবাদের ডোমকলের প্রার্থী করল তৃণমূল কংগ্রেস।
advertisement
হুমায়ুন কবীর জানিয়েছেন, ”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে আমার পরিচিত জায়গায় ফেরত পাঠিয়েছেন। আমাকে লড়াই করে, পরিশ্রম করে কাজ করতে হবে। কর্মীদের আরও ঘাম ঝড়াতে হবে। তবে কোনও রক্তপাত যেন না হয়। কে হারবে, বা জিতবে সেটা বড় কথা নয়! রক্তপাতহীন নির্বাচন হোক ডোমকলে।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
WB Assembly Elections 2026: ডোমকলে কোন‌ও রক্তপাত নয়, শান্তিপূর্ণ ভোটের আবেদন প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবীরের
Next Article
advertisement
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
  • ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে?

  • মধ্যস্থতায় কোন কোন দেশ?

  • হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement