TRENDING:

Nadia News: মায়াপুর নবদ্বীপের পাশাপাশি দোলে সেজে উঠেছে এই মন্দিরও, না গেলেই বড় মিস!

Last Updated:

Nadia News: ভক্তদের ঢল, রঙের আবির, এবং নিরন্তর নামসংকীর্তনের আবহে চাপাহাটি গৌর গদাধর মন্দিরে এ বছরের দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উদযাপন হয়ে উঠল স্মরণীয় ও প্রাণবন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে নদিয়া জেলার নবদ্বীপ ও মায়াপুরে যেমন উৎসবের আবহে ভক্তসমাগমে মুখরিত হয়ে উঠেছে, তেমনই একই উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে উঠেছে চাপাহাটি গৌর গদাধর মন্দির চত্বর। হাজার হাজার দেশি-বিদেশি ভক্তের উপস্থিতিতে এদিন মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক মহামিলনক্ষেত্রে। ভক্তদের ভিড়, খোল-করতালের ধ্বনি এবং নামসংকীর্তনের সুরে চারদিক ভরে ওঠে ভক্তিময় আনন্দে।
advertisement

এ বছর গৌর গদাধর মন্দির ৫১৫ তম বর্ষে পদার্পণ করেছে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তুলতে মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে চারদিনব্যাপী বিরাট মহোৎসবের আয়োজন করা হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সমাজকল্যাণমূলক একাধিক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ এবং বিভিন্ন সেবামূলক উদ্যোগ, যা উৎসবের তাৎপর্যকে আরও সমৃদ্ধ করেছে।

advertisement

আরও পড়ুন-হোলিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চরম ভয়ঙ্কর…! চাকরিতে বাধা, বিপুল আর্থিক ক্ষতি, ৩ রাশির মারাত্মক বিপদ, আপনার কপালে কী?

মন্দির কমিটির পক্ষ থেকে নিতাই প্রভু জানান, বিদেশি ভক্তদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে এই অঞ্চলটি ধীরে ধীরে একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক মিলনক্ষেত্রে পরিণত হয়েছে। রাশিয়া, আমেরিকা, ইউরোপ-সহ বিভিন্ন দেশ থেকে আগত ভক্তরা খোল-করতাল ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে দোল উৎসবের আনন্দে সামিল হন।

advertisement

আরও পড়ুন-বিরাট সুখবর! নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে আর দিতে হবে না লাইন! কারা পাবেন বিশেষ সুবিধা? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
মায়াপুর নবদ্বীপের পাশাপাশি দোলে সেজে উঠেছে এই মন্দিরও, না গেলেই বড় মিস!
আরও দেখুন

ভক্তদের সেই উচ্ছ্বাস ও ভক্তিভাব মন্দির প্রাঙ্গণে সৃষ্টি করে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। উৎসবকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও ছিল প্রবল উৎসাহ ও আনন্দ। ভক্তদের ঢল, রঙের আবির, এবং নিরন্তর নামসংকীর্তনের আবহে চাপাহাটি গৌর গদাধর মন্দিরে এ বছরের দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উদযাপন হয়ে উঠল স্মরণীয় ও প্রাণবন্ত। এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ভক্তি, সম্প্রীতি ও আনন্দের বার্তা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Nadia News: মায়াপুর নবদ্বীপের পাশাপাশি দোলে সেজে উঠেছে এই মন্দিরও, না গেলেই বড় মিস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল