Howrah News: ওরাও মানুষ, ওরা আর ৫ জন শিশুদেরই মতো! সমাজকে সচেতন করতে প্ল্যাকার্ড হাতে পথে নামল বিশেষভাবে সক্ষম শিশুরা!
- Reported by:RAKESH MAITY
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
হাওড়া ডুমুড়জলায় প্রায় ৫০ জন অটিজম আক্রান্ত শিশু ও অভিভাবকের শোভাযাত্রা, প্ল্যাকার্ড হাতে সচেতনতার বার্তা, অটিজমকে অসুখ নয় বলে জানালেন জহর চ্যাটার্জি।
হাওড়া, রাকেশ মাইতি: শহরবাসীকে বিশেষ বার্তা প্রদানে একসঙ্গে পা মেলালো প্রায় ৫০ জন অটিজম আক্রান্ত শিশু! শহরে এমন ঘটনা বা দৃশ্য, প্রথম। সমাজে আর পাঁচটা সাধারণ মানুষ বা শিশুর থেকে মোটেও আলাদা নয়, আমাদের জীবন। সেই বার্তা মানুষের মনে গেঁথে দিতেই এদিন শিশু-সহ অভিভাবকরা প্ল্যাকার্ড হাতে শামিল হলেন শোভাযাত্রায়। সৃজনশীল ভাবনা বা শিক্ষাগত দিক থেকে অনেকেই আর পাঁচজন সাধারণ শিশুর মতোই। তবে সাধারণত চোখের যোগাযোগ অভাব। ভাষা বিকাশে দুর্বলতা। সহজে ইশারা বা ইঙ্গিত বুঝতে সমস্যা।
advertisement
অনেক সময় আচরণের দিক থেকে ভিন্ন। আর এই ভিন্নতা, আরও বেশি করে প্রকাশ পায়। এমন শিশু, যে বা যারা সমাজের সাধারণভাবে বা পরিবারে খাপ খাইয়ে নিতে পারেনা তাদের এমন সমস্যা আরও বেশি। তাই সমাজের দিক থেকে আরও বেশি আন্তরিকতা সহযোগিতা উৎসাহ পেতেই এদিন প্রিয়েশ, প্রেমাংশু, শ্রেয়ান, সায়ন, আদ্রিকা অঙ্কিতা’রা হাওড়া ডুমুড়জলা স্টেডিয়াম সংলগ্ন প্রায় দেড় কিমি পথ হাঁটে। এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন সদস্য এবং কর্মসূচির উদ্যোক্তা জহর চ্যাটার্জি জানান, অটিজম আসলে কোন অসুখ নয়। আর পাঁচটা সাধারন শিশুর মতই। সামাজিক যোগাযোগ সমস্যা চোখে চোখ না রেখে কথা বলা। অনেক সময় আচরণ ভিন্নতা হয়ে থাকে। তবে গুরুত্ব সহকারে এই সমস্ত শিশুকে থেরাপি এবং নিয়মিত চর্চার মাধ্যমে স্বাবলম্বী করা সম্ভব। সেইদি গুরুত্ব রেখেই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এদিনের এই কর্মসূচি।
Location :
Haora,West Bengal
First Published :
Apr 03, 2026 3:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: ওরাও মানুষ, ওরা আর ৫ জন শিশুদেরই মতো! সমাজকে সচেতন করতে প্ল্যাকার্ড হাতে পথে নামল বিশেষভাবে সক্ষম শিশুরা!








