TRENDING:

Carrom Champion: পুরুলিয়ার অঙ্কিত যাদব মুগ্ধ করছেন মুভে! ক্যারামে কামাল করে এবার টার্গেট জাতীয় স্তরে লক্ষ্যভেদ

Last Updated:

Purulia News: ১৫ বছরেই ক্যারম খেলায় রাজ্য জুড়ে সাফল্য, বিশ্বজয়ের স্বপ্নে এগোচ্ছে পুরুলিয়ার অঙ্কিত যাদব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: রাজ্যস্তরের ক্যারম প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে নিজের প্রতিভার পরিচয় দিয়ে চলেছে পুরুলিয়া জেলার আদ্রা রেলশহরের ১৫ বছরের কিশোর অঙ্কিত যাদব। একের পর এক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ইতিমধ্যেই সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে একজন দক্ষ ক্যারম খেলোয়ার হিসেবে। অল্প বয়সেই তার এই সাফল্য শুধু আদ্রা বা পুরুলিয়া জেলা নয়, গোটা রাজ্যজুড়েই তাকে এনে দিয়েছে বিশেষ পরিচিতি। নিষ্ঠা, অনুশীলন এবং অদম্য ইচ্ছাশক্তির জোরে অঙ্কিত আগামীদিনে আরও বড় মঞ্চে নিজেকে তুলে ধরতে প্রস্তুত।
advertisement

দশম শ্রেণীর ছাত্র অঙ্কিত যাদব জানায়, “২০২২ সাল থেকে তার ক্যারম খেলার যাত্রা শুরু। ইতিমধ্যেই পুরুলিয়া, কলকাতা, বীরভূম সহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিন থেকে চারবার চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য অর্জন করেছে সে। ভবিষ্যতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে অঙ্কিত। পাশাপাশি, ক্যারম খেলার মাধ্যমে পুরুলিয়া জেলার নাম আরও উজ্জ্বল করার স্বপ্নও দেখছে এই তরুণ প্রতিভা।”

advertisement

আরও পড়ুন – Ajinkya Rahane Not Needed: রাহানের কি প্লেয়িং ইলেভেন থাকা উচিত! পরিসংখ্যান তুলে ধরলে মাথায় হাত পড়বে টিম ম্যানেজমেন্টের

অঙ্কিতের প্রশিক্ষক ও শিক্ষক মনোজ কুমার দে বলেন, “অল্প বয়সেই অঙ্কিত যে দক্ষতা ও পারফরম্যান্স দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তার এই সাফল্য পুরুলিয়া জেলার জন্য গর্বের বিষয়। সঠিক দিশা ও অনুশীলনের মাধ্যমে আগামীদিনে অঙ্কিত আরও বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে বলেই আশাবাদী তিনি।”

advertisement

View More

শুধুমাত্র নিজের সাফল্যেই সীমাবদ্ধ নয় অঙ্কিতের এই যাত্রা। তার সাফল্য ও নিষ্ঠা বর্তমান প্রজন্মের মধ্যে ক্যারম খেলার প্রতি নতুন করে আগ্রহ তৈরি করছে, যা জেলার ক্রীড়া সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সেরা ভিডিও

আরও দেখুন
অঙ্কিত যাদব মুগ্ধ করছেন মুভে! ক্যারামে কামাল করে এবার টার্গেট জাতীয় স্তরে লক্ষ্যভেদ
আরও দেখুন

Shantanu Das

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Carrom Champion: পুরুলিয়ার অঙ্কিত যাদব মুগ্ধ করছেন মুভে! ক্যারামে কামাল করে এবার টার্গেট জাতীয় স্তরে লক্ষ্যভেদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল