Ajinkya Rahane Not Needed: রাহানের কি প্লেয়িং ইলেভেন থাকা উচিত! পরিসংখ্যান তুলে ধরলে মাথায় হাত পড়বে টিম ম্যানেজমেন্টের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ajinkya Rahane Not Needed: কতদিন মেয়াদ হবে অধিনায়ক অজিঙ্ক রাহানের৷ কারণ না অধিনায়ক হিসেবে তিনি সফল না ক্রিকেটার হিসেবে দলকে সমৃদ্ধ করেন
advertisement
1/6

Ajinkya Rahane Not Needed: অধিনায়ক অজিঙ্ক রাহানে আইপিএল ২০২৬ মরশুমে শুরু থেকে হারের স্বাদ চাখছেন৷ তিনি হারের দোষ বিভিন্ন ম্যাচে বিভিন্ন কারণ দর্শালেও ফ্যানরা একেবারেই ভুলছেন না৷ তারা একেবারে খতিয়ান তুলে ধরেছেন৷ আইপিএল অধিনায়ক হিসেবে অজিঙ্ক রাহানের রেকর্ড বেশ অ্যাভারেজ এবং পরিসংখ্যানই বলে দেয় তিনি তুলনামূলকভাবে অসফল। তিনি প্রথমে রাজস্থান রয়্যালস এবং পরে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব নেন।
advertisement
2/6
অধিনায়ক হিসেবে প্রায় ৪০টি ম্যাচে তিনি প্রায় ১৪টি জয় পেয়েছেন, যার ফলে তার জয়ের হার ৪০ শতাংশের নিচে। তার নেতৃত্বে দল সাধারণত তেমন বড় সাফল্য পায়নি।
advertisement
3/6
রাজস্থান রয়্যালস (আরআর): ২৪টি ম্যাচে অধিনায়ক হিসেবে খেলেছেন রাহানে। ৯ টি ম্যাচে মাত্র জিতেছেন তিনি৷ ১৫ টি ম্যাচে হেরেছেন তিনি৷ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২০২৫/২০২৬ সালে অধিনায়ক নিযুক্ত হলেও তার ফলাফল মিশ্র এবং ব্যাটিং ফর্ম ও কৌশল নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েছেন।
advertisement
4/6
অধিনায়ক হিসেবে মোট ম্যাচ সংখ্যা (কেকেআর): ১৪ (আইপিএল ২০২৫-এ)।২০২৫-এর রেকর্ড: জয় ৫, পরাজয় ৯ (খেলা ১৪টি ম্যাচ সহ)।অবস্থা: আইপিএল ২০২৬-এর জন্য অধিনায়ক হিসেবে বহাল।অধিনায়ক হিসেবে ২০২৫-এর ব্যাটিং পারফরম্যান্স: ১৪টি ম্যাচে ৩৯০ রান।
advertisement
5/6
এবারের আইপিএলে এখনও কেকেআরের অধিনায়কত্ব করা দুটি ম্যাচের দুটিতেই হার স্বীকার করতে হয়েছে দলকে৷ ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে ৬৭ রান করলেও ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ৮ রান করেছেন৷
advertisement
6/6
এই পারফরম্যান্স দেখিয়ে সকলেই বেশ ক্ষুব্ধ৷ ফ্যানদের সব থেকে বড় দাবি প্লেয়িং ইলেভেনে জায়গাই হয় না অধিনায়ক অজিঙ্ক রাহানের৷