Eden Gardens : লর্ডস-এর মতো হয়ে যাবে ইডেন! আর্মি-র সঙ্গে চূড়ান্ত কথাবার্তা শেষ সিএবি-র, তদারকিতে খোঁদ মহারাজ!
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
Eden : এবার ইডেনের সংস্কার। সব কিছু ঠিকঠাক থাকলে জুলাই বা অগাস্ট মাসে ইডেনের কাজ শুরু হওয়ার কথা। আসন সংখ্যা বাড়তে পারে বলে খবর।
advertisement
1/5

বিশ্ব ক্রিকেটে আলাদা একটা জায়গা দখল করে রয়েছে ইডেন। সারা বিশ্বে অসংখ্য ক্রিকেটার রয়েছেন যাঁরা ইডেনে খেলতে ভালবাসেন। আর এবার সকলের প্রিয় ইডেন সংস্কারের কাজ শুরু হবে।
advertisement
2/5
লিজ সংক্রান্ত কথাবার্তা এগিয়েছে ইতিমধ্যে। যতদূর জানা যাচ্ছে, সেনার সঙ্গেও কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে সিএবি-র। সব কিছু ঠিকঠাক থাকলে জুলাই বা অগাস্ট মাসে ইডেন সংস্কারের কাজ শুরু হবে।
advertisement
3/5
নতুন ড্রেসিংরুম থেকে শুরু করে কর্পোরেট বক্স, সবই হবে নতুন ইডেনে। আর তার জন্যই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
advertisement
4/5
ভারতের এক সংস্থাকে ইডেন সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। ইডেনে হতে চলেছে একটি মিউজিয়াম। পর্যটকরা করতে পারবেন ইডেন ট্যুর।
advertisement
5/5
বিশেষ লাউঞ্জ, মেম্বার্স ক্লাব হবে বলেও খবর। ইডেনে প্রায় সাতষট্টি হাজার দর্শক বসে খেলা দেখথে পারেন। ইডেন সংস্কার হলে দর্শকাসন বাড়বে বলেই খবর।