TRENDING:

Snake Bite: মাঠে ফসল কাটতে গিয়ে বিষধরের ছোবল! দেবদূতের মতো এসে প্রাণ বাঁচালেন বিএসএফ, সাপের ছবি দেখিয়ে অ্যান্টিভেনম প্রয়োগ

Last Updated:

Murshidabad Snake Bite: মুর্শিদাবাদে সাপের কামড়ে আহত কৃষকের প্রাণ বাঁচাল বিএসএফ। বিষধর কেউটের দংশনে আহত কৃষককে দ্রুত হাসপাতাল নিয়ে যান জওয়ানরা। চিকিৎসার সুবিধার জন্য সাপটির ছবিও সংগ্রহ করেন। সঠিক অ্যান্টিভেনম প্রয়োগে প্রাণ বাঁচে কৃষকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: সীমান্ত সুরক্ষার দায়িত্বের পাশাপাশি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বিএসএফ (BSF)। মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী আখেরীগঞ্জ এলাকায় সাপের দংশনে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক কৃষককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়ে প্রাণ বাঁচালেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।
মুর্শিদাবাদে সাপের কামড়ে আহত কৃষকের প্রাণ বাঁচাল বিএসএফ
মুর্শিদাবাদে সাপের কামড়ে আহত কৃষকের প্রাণ বাঁচাল বিএসএফ
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের মদনঘাট আউট পোস্ট এলাকার বাসিন্দা সুধাংশু মন্ডল (৪২) প্রতিদিনের মতো নিজের চাষের জমিতে কাজ করছিলেন। বর্তমানে মাঠে মটরডাল, ছোলা ও মুসুরির ফসল কাটার কাজ চলছে। সেই সময় আচমকাই গাছের ভিতর থেকে একটি বিষধর কেউটে সাপ বেরিয়ে এসে তাঁকে ছোবল মারে।

আরও পড়ুনঃ নিয়মকে বুড়ো আঙুল! মাধ্যমিক-উচ্চমধ্যমিক মিটতেই ফের ‌যানজট জয়নগরে, ট্রাফিক ভোগান্তিতে নাকাল অফিসযাত্রী থেকে স্কুল পড়ুয়া

advertisement

সাপের আকস্মিক দংশনে তিনি জমির মধ্যেই লুটিয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের কাছেই বিএসএফের একটি সীমান্ত নিরাপত্তা পোস্ট থাকায় বিষয়টি নজরে আসে কর্তব্যরত জওয়ানদের। তৎক্ষণাৎ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে আহত কৃষককে উদ্ধার করে স্থানীয় নসিবুল হাসপাতালে নিয়ে আসেন।

View More

আরও পড়ুনঃ রাজ্যে ভোটের আবহে শান্তিপুরের আদিবাসী অধ্যুষিত ‘এই’ গ্রামে হয়ে গেল নির্বাচন! হাসিমুখে প্রথম ভোট দিল ভোটাররা

advertisement

বিএসএফ সূত্রে জানা যায়, উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। চিকিৎসকদের সুবিধার জন্য জওয়ানরা সাপটির ছবিও সংগ্রহ করেন। যাতে দ্রুত সঠিক অ্যান্টিভেনম প্রয়োগ করা সম্ভব হয়। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে সুধাংশু মন্ডল চিকিৎসাধীন এবং আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পড়াশোনার পাশাপাশি কঠোর অনুশীলন, এগরার অভিজ্ঞার চোখে এখন অলিম্পিকের স্বপ্ন
আরও দেখুন

তবে সীমান্ত রক্ষার পাশাপাশি বিপদগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দেওয়ায় বিএসএফ জওয়ানদের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের তৎপরতায় এক কৃষকের প্রাণ রক্ষা পেল। বিএসএফ-কে কুর্নিশ জানিয়েছে আহতের পরিবার।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Snake Bite: মাঠে ফসল কাটতে গিয়ে বিষধরের ছোবল! দেবদূতের মতো এসে প্রাণ বাঁচালেন বিএসএফ, সাপের ছবি দেখিয়ে অ্যান্টিভেনম প্রয়োগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল