Jaynagar News: নিয়মকে বুড়ো আঙুল! মাধ্যমিক-উচ্চমাধ্যমিক মিটতেই ফের ‌যানজট জয়নগরে, ট্রাফিক ভোগান্তিতে নাকাল অফিসযাত্রী থেকে স্কুল পড়ুয়া

Last Updated:

Jaynagar News: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যানজট এড়াতে জয়নগর থানার পুলিশ একাধিক নিয়ম জারি করেছিল। কিন্তু পরীক্ষা শেষ হতে না হতেই আবারও আগের যানজটের ছবি ফুটে উঠছে জয়নগর মজিলপুর পুরসভা এলাকায়।

+
জয়নগরে

জয়নগরে যানজট ভোগান্তি

জয়নগর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যানজট এড়াতে পুলিশের তরফে কিছু নিয়ম জারি হয়েছিল। তবে পরীক্ষা শেষ হতে না হতেই আবারও আগের যানজটের ছবি ফুটে উঠল জয়নগরে।
জয়নগর গঞ্জের বাজার থেকে জয়নগর স্টেশন বাজার পর্যন্ত যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রীদের। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কয়েকদিন যানজটের সমস্যা মিটলেও আবারও সেই আগের চিত্র দেখা যাচ্ছে। অতি প্রাচীন জয়নগর মজিলপুর পুরসভা এলাকা একটি ব্যস্ততম শহর। বছরের ৩৬৫ দিনই যানজটে নাজেহাল সাধারণ নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া। আর এই যানজটের শিকার হতে হয় অ্যাম্বুলেন্সকেও। ‌আর এর জেরে জয়নগর শহর জুড়ে যানজট সমস্যায় ক্ষুব্ধ এলাকাবাসী।
advertisement
আরও পড়ুনঃ শিলিগুড়িতে সাড়া জাগানো আয়োজন, ২ দিনের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রদর্শনী, বিশেষ অতিথি সব্যসাচী চক্রবর্তীর হাত ধরে বড় বার্তা
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ট্রাফিক সমস্যা নিয়ন্ত্রণে তৎপর হয়েছিলেন জয়নগর-মজিলপুর পুরসভা ও জয়নগর থানার পুলিশ। অটো ও টোটো চালকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাস্তায় নেমে গাড়ি চালকদের সতর্ক করা হয়। জানিয়ে দেওয়া হয়েছিল, মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুললে বা নামালে কড়া ব্যবস্থা নেবে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভোটের মুখে উন্নয়নের হাওয়া! সীমান্ত শহর জয়গাঁতে প্রথম হাসপাতাল নির্মাণ, দীর্ঘদিনের দাবি পূরণ, মিলবে একগুচ্ছ পরিষেবা
জয়নগর থানার আইসি, জয়নগর-মজিলপুর পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলর একটি বৈঠকও করেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে জয়নগর এলাকায় গাড়ি চালকদের জন্য একটি রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছিল। জয়নগর স্টেশন রোড, গঞ্জের মোড়, দক্ষিণ বারাসত মোড়ে যানজট নিয়ে সরব হন প্রশাসনের আধিকারিকরা। জয়নগর স্টেশন রোডে অটোর লাইন একটিই করতে হবে। যত্রতত্র অটো, টোটো ও বেসরকারি বাসের স্ট্যান্ড করা যাবে না। তবে পরীক্ষা মিটতেই ফের ‌যানজট জয়নগরে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরসভার এক কাউন্সিলার বলেন, এই যানজট সমস্যার স্থায়ী সমাধান চাই। স্টেশন সংলগ্ন কাঁসারীপাড়ার মুখ দখল করে অটো, টোটোর যে বেআইনি পার্কিং চলছে, তা তুলে দিতে হবে পুলিশ প্রশাসনকে। বৈঠক শেষে পুলিশ ও পুরসভার পক্ষ থেকে স্টেশন রোডে যানজট নিয়ন্ত্রণের ব্যাপারে অটো, টোটো, ট্রেকার, বাসচালকদের কড়াভাবে সতর্ক করা হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jaynagar News: নিয়মকে বুড়ো আঙুল! মাধ্যমিক-উচ্চমাধ্যমিক মিটতেই ফের ‌যানজট জয়নগরে, ট্রাফিক ভোগান্তিতে নাকাল অফিসযাত্রী থেকে স্কুল পড়ুয়া