TRENDING:

Assembly Elections 2026: ঘর-গৃহস্থালির কাজ নয়, অভিনব পদক্ষেপে ভোটের প্রচারে বেরিয়ে রোগী দেখছেন কংগ্রেসের চিকি‍ৎসক-প্রার্থী

Last Updated:
Assembly Elections 2026: ভোট প্রচারে গিয়ে কংগ্রেস প্রার্থী প্রথমে খোঁজ নিচ্ছেন কেমন আছেন তাঁরা, উত্তরের শারীরিক অসুস্থতার কথা শুনলে তৎক্ষণাৎ লিখে দিচ্ছেন প্রেসক্রিপশন, অভিনব ভোট প্রচার কংগ্রেস প্রার্থীর
advertisement
1/5
ঘর-গৃহস্থালির কাজ নয়, অভিনব পদক্ষেপে ভোটের প্রচারে বেরিয়ে রোগী দেখছেন কংগ্রেসের চিকি‍ৎসক-প্রার্থী
বীরভূম,সৌভিক রায়: চলতি মাসের ২৩ তারিখ প্রথম দফায় বিধানসভা নির্বাচন। দ্বিতীয় দফায় নির্বাচন ২৯ এপ্রিল। আর বীরভূম জেলায় ১১ টি বিধানসভায় বিধানসভা নির্বাচন প্রথম দফায় অর্থাৎ ২৩ এপ্রিল। ইতিমধ্যে প্রায় সমস্ত দলের মনোনয়নপত্র জমা হয়ে গিয়েছে। বিভিন্ন দলের প্রার্থীরা দেওয়াল লিখন থেকে শুরু করে জোড় কদমে নিজেদের প্রচার শুরু করে দিয়েছে।
advertisement
2/5
ভোট মানেই প্রচারের নতুনত্ব। বিভিন্ন সময় দেখা গিয়েছে ভোট প্রচার করতে গিয়ে প্রার্থীরা মাঠ থেকে পেঁয়াজ তুলছেন, আবার কেউ সরষে ঝরাচ্ছেন, কেউ আবার মাঠ থেকে আলু তুলে দিচ্ছেন, আবার অনেক ক্ষেত্রে প্রার্থীরা টোটো অথবা ট্রাক্টর চালিয়ে নিজেদের প্রচার চালাচ্ছেন। তবে তৃণমূল এবং বিজেপির প্রার্থীদের প্রচারকে হার মানিয়ে একদম অন্যভাবে নিজেদের প্রচার চালাচ্ছেন বীরভূম জেলার নলহাটি বিধানসভার কংগ্রেস প্রার্থী ডাক্তার আব্দুল করিম।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
মনোনয়নপত্র দাখিলের পর কার্যত জোর কদমে প্রচারে নেমে পড়েছে কংগ্রেস প্রার্থীরা। মাঠে নেমে আলু অথবা পেঁয়াজ তোলা না বরং নলহাটি বিধানসভার কংগ্রেস প্রার্থী আব্দুল করিম দেখছেন রোগী। কি শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই? ভাবছেন এ আবার কেমন ধরনের প্রচার! তবে কংগ্রেস প্রার্থী চিকিৎসক হওয়ার সুবাদে প্রচারে নেমে চিকিৎসা করে দিচ্ছেন সাধারণ মানুষের।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
এদিন বীরভূম জেলার নলহাটি বিধানসভার গ্রামে গ্রামে গিয়ে নিজেদের প্রচার পর্ব চালাচ্ছিলেন আব্দুল করিম। তিনি গ্রামের প্রত্যেকটি বাড়িতে গিয়ে প্রথমে জিজ্ঞেস করছেন তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে! কেউ যদি শরীর অসুস্থ হওয়ার কথা জানাচ্ছেন তাহলে তখন কংগ্রেস প্রার্থী নিজের প্রচার পর্বের মাঝে একদম সুদক্ষ ডাক্তারের ভূমিকা পালন করছেন। কারণ তিনি যেমন একদিকে বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঠিক তেমনি একজন বিশিষ্ট চিকিৎসক হিসেবেও পরিচিত।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
শুধু চিকিৎসা করছেন সেটাই নয়, এর পাশাপাশি তিনি প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন ভাবেই নিজের প্রচার চালাচ্ছেন প্রার্থী। যদিও এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি ভারতীয় জনতা পার্টির নলহাটি বিধানসভা কেন্দ্রর প্রার্থী অনিল সিং। তিনি জানান "ভোটের সময় এলেই প্রার্থীদের এমন আচরণ দেখা যায়, বছরের অন্যান্য সময় তো এই ডাক্তারবাবুকে গ্রামেগঞ্জে গিয়ে চিকিৎসা করতে দেখা যায় না। এইসব শুধুমাত্র ভোটের জন্য। ভোটের পরে এই প্রার্থী আর কাউকে চিনতেই পারবেন না। "ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Assembly Elections 2026: ঘর-গৃহস্থালির কাজ নয়, অভিনব পদক্ষেপে ভোটের প্রচারে বেরিয়ে রোগী দেখছেন কংগ্রেসের চিকি‍ৎসক-প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল