TRENDING:

Murshidabad News: ১৬০০ মিটার রাস্তা অবিলম্বে পিচের করা হোক! মুর্শিদাবাদে পাকা সড়কের দাবিতে গণস্বাক্ষর, বিডিও-র কাছে আবেদনপত্র জমা

Last Updated:

Murshidabad News: স্বাধীনতার পর কেটে গিয়েছে সাত দশকেরও অধিক সময়। তবে মুর্শিদাবাদের রাধানগর গ্রামের প্রধান সড়ক এখনও কাঁচা। এবার পাকা রাস্তার দাবিতে বড় পদক্ষেপ গ্রামবাসীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ স্বাধীনতার সাত দশক পরেও কাঁচা রাস্তা। এবার পাকা পথের দাবিতে বিডিও-র কাছে গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র জমা করল মুর্শিদাবাদের রাধানগর গ্রামের বাসিন্দারা। পথশ্রী প্রকল্পের মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।
advertisement

ভোট আসে, ভোট যায়— কিন্তু রাস্তার হাল ফেরে না! মুর্শিদাবাদের ভরতপুর-১ নম্বর ব্লকের রাধানগর গ্রামের বাসিন্দাদের এই আক্ষেপ। দেশভাগের সময় যে গ্রামের পত্তন হয়েছিল, স্বাধীনতার সাত দশক পেরিয়ে যাওয়ার পরেও সেখানে উন্নয়নের ছোঁয়া মেলেনি। গ্রামের প্রধান সড়ক এখনও কাঁচা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ। বর্ষা নামলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। হাঁটু সমান কাদা, বড় বড় গর্ত ও পিচ্ছিল পথে নাজেহাল অবস্থা হয় সাধারণ মানুষের।

advertisement

আরও পড়ুনঃ বসিরহাটের ময়দানে চার-ছক্কার ধামাকা! শুরু ১ম ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম ম্যাচ থেকেই মাঠে থিকথিকে ভিড়

স্কুল পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক মানুষ, সকলেরই যাতায়াত যেন একপ্রকার দুষ্কর হয়ে ওঠে। জরুরি পরিষেবা পৌঁছনোও কঠিন হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের। এই পরিস্থিতির প্রতিবাদে গ্রামবাসীরা বিডিও-র কাছে গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র জমা দিয়েছেন। তাঁদের দাবি, গৌরীনগর গ্রাম থেকে রাধানগরের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ১৬০০ মিটার রাস্তা অবিলম্বে পিচের করা হোক। দীর্ঘদিনের প্রতিশ্রুতি আর আশ্বাসে ক্লান্ত গ্রামবাসীরা এবার দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

এই প্রসঙ্গে ভরতপুর-১ নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা জানান, “গ্রামবাসীরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। পথশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে বড় রাস্তার উদ্বোধন করা হয়েছে। রাধানগরের সমস্যাটিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।” প্রশাসনের এই আশ্বাসে রাধানগরের বাসিন্দারা শেষবারের মতো আশার আলো দেখছেন। এখন দেখার, প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়ে কবে সত্যিই পাকা রাস্তার মুখ দেখে রাধানগর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: ১৬০০ মিটার রাস্তা অবিলম্বে পিচের করা হোক! মুর্শিদাবাদে পাকা সড়কের দাবিতে গণস্বাক্ষর, বিডিও-র কাছে আবেদনপত্র জমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল