Cricket Tournament: বসিরহাটের ময়দানে চার-ছক্কার ধামাকা! শুরু ১ম ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম ম্যাচ থেকেই মাঠে থিকথিকে ভিড়
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Sneha Paul
Last Updated:
Cricket Tournament: বসিরহাটবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান! করোনা-পরবর্তী বসিরহাটে বসেছে মেগা ক্রিকেট টুর্নামেন্টের আসর। ম্যাচ দেখতে দর্শকদের ভিড়। দীর্ঘদিন পর এমন আয়োজনে এলাকা জুড়ে উৎসবের আবহ।
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যাঃ করোনা-পরবর্তী বসিরহাটে ক্রিকেটের আসর। শুরু হল ১ম ডিভিশন লিগ। দীর্ঘ করোনা বিরতির পর অবশেষে ফের ক্রিকেটের আনন্দে মেতে উঠল এলাকাবাসী। বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে ১ম ডিভিশন ক্রিকেট লিগ।
এবারের লিগে দু’টি গ্রুপে মোট ১৪টি দল অংশ নিয়েছে। সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে সুন্দরবন সংলগ্ন বিভিন্ন প্রান্তের দলগুলির অংশগ্রহণে প্রতিযোগিতায় বৈচিত্র্য ও বাড়তি উত্তেজনা এসেছে। বিএসএসএ মাঠে লিগের প্রথম ম্যাচের সকাল থেকেই দর্শকদের ঢল নামে। মাঠজুড়ে ছিল উৎসবের আবহ। দীর্ঘদিন পর এলাকায় এমন প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরে আসায় খুশি স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
advertisement
আরও পড়ুনঃ পুরুলিয়া ভ্রমণ এবার আরও নিরাপদ! দোল ও পলাশ উৎসবের আগে বড় খবর, ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই জানুন
এই প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক নবাব ভট্টাচার্য্যের বসিরহাটের প্রতিনিধি ও বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক বরুণ ভট্টাচার্য্য বলেন, “করোনার পর খেলাধূলার পরিসর অনেকটাই থমকে গিয়েছিল। এই লিগের মাধ্যমে তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এই প্রতিযোগিতাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় ক্রিকেটপ্রেমী তাপস দাসের কথায়, “এত বড় মাপের ক্রিকেট লিগ আবার বসিরহাটে হবে ভাবিনি। ছেলেরা ভাল মানের ক্রিকেট খেলছে। নিয়মিত এমন লিগ হলে এখান থেকে অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে।” সব মিলিয়ে, বসিরহাটের এই ক্রিকেট লিগ কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়— এটি দীর্ঘ বিরতির পর এলাকার ক্রীড়া সংস্কৃতিকে নতুন করে জাগিয়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন সকলে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 20, 2026 10:19 AM IST







