TRENDING:

Murshidabad News: শিক্ষকের বাড়িতে অত্যাধুনিক বন্দুক, খুদেদের লক্ষ্য করে চলল গুলি! হাড়হিম করা কাণ্ড মুর্শিদাবাদে

Last Updated:

Murshidabad News: শিক্ষকতা যাঁর পেশা, তাঁর ঘরেই বেরোল অত্যাধুনিক বন্দুক! মুর্শিদাবাদে শিশুদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালানোর অভিযোগ উঠল এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। এই ভয়ঙ্কর কাণ্ডে আতঙ্কিত গোটা জেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জঙ্গিপুর, তন্ময় মণ্ডল: বাড়ির মধ্যে ঢুকে যেত ছোট শিশুদের খেলার বল। আর সেই নিয়ে শিক্ষক যা করলেন তাতে আঁতকে উঠলেন সকলেই। বাড়ির বাইরে খেলতে থাকা একদল শিশুর উদ্দেশ্যে পরপর চলল গুলি। আর গুলি চালানোর অভিযোগে গ্রেফতার হলেন এক প্রাথমিক স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ থানার বানিপুর এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন এক শিশু।
মুর্শিদাবাদে শিক্ষকের বাড়িতে মিলল অত্যাধুনিক বন্দুক! শিশুদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালানোর অভিযোগে রণক্ষেত্র এলাকা। অভিযুক্ত শিক্ষককে ঘিরে তীব্র উত্তেজনা।
মুর্শিদাবাদে শিক্ষকের বাড়িতে মিলল অত্যাধুনিক বন্দুক! শিশুদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালানোর অভিযোগে রণক্ষেত্র এলাকা। অভিযুক্ত শিক্ষককে ঘিরে তীব্র উত্তেজনা।
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শিক্ষকের নাম সমীর কুমার মণ্ডল। তিনি ওমরপুর প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষক। অভিযোগ, প্রতিদিনের মতোই বানিপুর এলাকায় তার বাড়ির সামনে কয়েকজন ছোট শিশু খেলা করছিলেন। খেলতে গিয়ে মাঝে মধ্যেই তাদের বল শিক্ষকের বাড়ির ভেতরে পড়ে যেত। এই কারণেই নাকি শিক্ষক আগেই ওই মাঠে খেলতে মানা করেছিলেন। মাঝে মধ্যেই বাক বিতন্ডা জড়িয়ে যেতেন শিক্ষক।

advertisement

আরও পড়ুন: শীত বিদায়ের মাঝে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ভ্রুকুটি! আজ কোন জেলায় কী পরিস্থিতি, জানুন উত্তরবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট

স্থানীয়দের দাবি, নিষেধাজ্ঞা সত্ত্বেও শিশুরা ওই মাঠেই খেলতে থাকলে শুক্রবার সন্ধ্যায় ক্ষুব্ধ হয়ে তাদের উদ্দেশ্যে গুলি চালান সমীরবাবু। ঘটনায় এক শিশুর হাতে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে চিকিৎসাধীন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

আহত শিশুর বাবা বিশ্বজিৎ সাহা জানান, “প্রতিদিনের মতো আজও ১০-১২ জন বাচ্চা বানিপুরের একটি ফাঁকা মাঠে খেলছিল। খেলতে খেলতে বল সমীর কুমার মন্ডলের বাড়ির দরজায় লাগে। তখন তিনি পাখি মারা বন্দুক দিয়ে শিশুদের উদ্দেশ্যে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালান। শিশুরা ছুটে পালানোর চেষ্টা করলে আমার ছেলের হাতে গুলি লাগে। বর্তমানে চিকিৎসাধীন আছেন হাসপাতালে।”

advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে আটক করা হয় এবং একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। বন্দুকটি কী ধরনের, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি একটি অত্যাধুনিক এয়ারগান হতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

ধৃত শিক্ষকের দাবি, “ভয় দেখানোর উদ্দেশ্যেই গুলি চালিয়েছিলাম। কারও গায়ে যে লেগে যাবে তা বুঝতে পারিনি।” ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। যদিও ছোট্ট শিশুদের মাঠের মধ্যে খেলা করা নিয়ে শিক্ষক যে এই কাণ্ড করে বসবেন তা বুঝে উঠতে পারেননি এলাকার বাসিন্দারা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: শিক্ষকের বাড়িতে অত্যাধুনিক বন্দুক, খুদেদের লক্ষ্য করে চলল গুলি! হাড়হিম করা কাণ্ড মুর্শিদাবাদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল