নতুন এই অডিটোরিয়াম চালু হওয়ার ফলে লালগোলা ও পার্শ্ববর্তী এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা-সমাবেশ এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি আয়োজনের জন্য একটি আধুনিক মঞ্চ তৈরি হল। অডিটোরিয়ামকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গিয়েছে। জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, জেলা পরিষদের উদ্যোগে ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে এই অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিনের চাহিদা পূরণ হওয়ায় এখন লালগোলার স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষ সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠান এই অডিটোরিয়ামে আয়োজন করতে পারবেন।
advertisement
সাংসদ খলিলুর রহমান জানান, লালগোলাবাসীর জন্য এত সুন্দর একটি অডিটোরিয়াম জেলা পরিষদের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এতে আমরা সত্যিই গর্ববোধ করছি। এই অডিটোরিয়াম নির্মাণের ক্ষেত্রে বিধায়ক মোহাম্মদ আলী নিরন্তর জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং লালগোলার মানুষের দাবি তুলে ধরেছেন। সেই দাবির প্রতি সম্মান জানিয়ে জেলা পরিষদ এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করেছে। জেলাজুড়ে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অডিটোরিয়াম হলের উদ্বোধনের মাধ্যমে লালগোলার মানুষ একটি নতুন সুযোগ ও পরিকাঠামো পেলেন, যা আগামী দিনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র লালগোলা ব্লক। এখানে বহু বাচিক শিল্পী, সংগীতশিল্পী ও যন্ত্রসংগীতের সঙ্গে যুক্ত মানুষ রয়েছেন। দীর্ঘদিন ধরেই একটি উপযুক্ত সাংস্কৃতিক মঞ্চের দাবি ছিল। জেলা পরিষদের সহযোগিতায় সেই স্বপ্ন পূরণ হয়েছে। আগামী দিনে লালগোলাকে পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এবং ধাপে ধাপে এলাকার উন্নয়নের কাজ চলবে বলে জানা গিয়েছে।





