জেলা সভাপতি তথা কান্দির প্রার্থী অপূর্ব সরকার, জেলার চেয়ারম্যান তথা হরিহরপাড়ার প্রার্থী নিয়ামত শেখ তো ছিলেনই সঙ্গে বৈঠকে হাজির ছিলেন এবার ভোটে তৃনমূলের পুরনো ও নতুন মুখের প্রার্থীরাও। ছিলেন ব্লক সভাপতি, টাউন সভাপতিরাও। কী কী নিয়ম মেনে ভোট পর্বে ময়দানে নামবে তৃণমূল দেওয়া হয়েছে একাধিক বার্তা।
advertisement
এদিন বিভিন্ন কেন্দ্রে প্রচারে কী কী বিষয় তুলে ধরা হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ছিলেন ভগবানগোলার তৃনমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার, জলঙ্গীর প্রার্থী বাবর আলী, ডোমকলের প্রার্থী হুমায়ুন কবীর, বড়ঞার প্রার্থী প্রতিমা রজক, নওদার প্রার্থী সাহিনা মমতাজ খান , বেলডাঙার প্রার্থী রবিউল আলম চৌধুরী, ভরতপুরের প্রার্থী মুস্তাফিজুর রহমান সুমন, মুর্শিদাবাদের প্রার্থী শাওনি সিংহ রায়, রেজিনগরের প্রার্থী আতাউর রহমান।
অপূর্ববাবু জানিয়েছেন, বহরমপুর সাংগঠনিক জেলা সঙ্গে নিয়ে বৈঠক করা হয় নির্বাচন সংক্রান্ত। বহরমপুর সাংগঠনিকে ১৩-০ করার ডাক দেওয়া হয়েছে। তরুণ প্রার্থী থেকে পুরোনো প্রার্থী সবাই তারা নির্বাচনী কাজ কর্ম শুরু হয়েছে। নির্বাচন বিধি পালনের জন্য নতুন নিয়ম তার পদ্ধতি সভা থেকে ব়্যালি এগুলো নিয়ে সবাইকে অবগত করা হয়েছে। আইন মেনেই নির্বাচন করতে চাই শান্তির সঙ্গে।





