জানা যাচ্ছে, বালাভুত গ্রামের এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা কাটানোর জন্য স্থানীয় বাসিন্দারা অনেকদিন ধরে দাবি জানাচ্ছিলেন। অবশেষে তাঁদের সেই দাবি পূরণ করে সোমবার থেকে এই স্বাস্থ্যকেন্দ্রে নতুন করে চিকিৎসক ও নার্স এসেছে। এতে স্থানীয়রা ভীষণ খুশি।
আরও পড়ুনঃ গাছ কাটার সময় হুড়মুড়িয়ে ভাঙল সব! গাছের নীচে চাপা পড়ে মর্মান্তিক পরিণতি ব্যক্তির, পরিবারে শোকের ছায়া
advertisement
জানা গিয়েছে, এই স্বাস্থ্যকেন্দ্রের সমস্যার কারণে জরুরি প্রয়োজনে প্রায় ১৭ কিলোমিটার দূরে তুফানগঞ্জ হাসপাতালে ছুটতে হত এলাকাবাসীদের। মুমূর্ষু রোগীদের এতদূর নিয়ে যেতে অনেক সময়ই সমস্যা হত। তবে এবার সেই দুর্ভোগের অবসান হবে বলে আশা করা হচ্ছে।
এদিন স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার-নার্স আসার পর এক স্থানীয় বাসিন্দা বলেন, “খুব ভাললাগছে। এই পরিষেবা পেয়ে আমরা অত্যন্ত খুশি।“
এই বিষয়ে বালাভুত গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, “বালাভূত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য দফতরের তরফে চিকিৎসক ও নার্স জয়েন করায় বালাভুতবাসীর তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আশা, আগামীদিনে এই বালাভুত অঞ্চলে হাসপাতাল ও আরও চিকিৎসক-নার্সের ব্যবস্থা করা হবে।“
