TRENDING:

Kalbaisakhi Damage: আধ ঘণ্টার কালবৈশাখীতে লন্ডভন্ড দিনহাটা! গুরুত্বপূর্ণ রাস্তায় গাছ পড়ে ব্যাহত যান চলাচল, অজস্র দোকান-গাড়ির ক্ষতি

Last Updated:

Dinhata Kalbaisakhi Damage: মাত্র আধ ঘণ্টার কালবৈশাখী, তাতেই কার্যত লন্ডভন্ড হয়ে গেল দিনহাটা। একাধিক জায়গায় ভেঙে পড়ল বড় গাছ, ক্ষতি হয়েছে বহু দোকান ও যানবাহনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিনহাটা, কোচবিহারঃ রাজ্য জুড়ে আবহাওয়ার ‘মুড সুইং’ চলছে। কখনও প্রখর রোদ, কখনও আবার আকাশ মেঘলা করে আসছে। মঙ্গলবার সকালে যেমন আচমকাই কোচবিহারের দিনহাটায় কালবৈশাখী শুরু হয়। মাত্র আধ ঘণ্টার ঝড়ের তাণ্ডবে কার্যত লন্ডভন্ড হয়ে যায় শহর।
এদিন হঠাৎ আকাশ কালো করে ঝড়বৃষ্টি শুরু হয়
এদিন হঠাৎ আকাশ কালো করে ঝড়বৃষ্টি শুরু হয়
advertisement

জানা যাচ্ছে, এদিন সকাল ১০টা নাগাদ হঠাৎ আকাশ কালো করে আসে। এরপর শুরু হয় ঝড়। এর জেরে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় একাধিক গাছ উপড়ে পড়ে। ব্যাহত হয় যান চলাচল। বহু দোকান ও গাড়ির ক্ষতি হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ হিমশীতল চারধাম থেকে তারাপীঠ-গঙ্গাসাগর! সাইকেলেই আধ্যাত্মিকতার খোঁজে ওম প্রকাশ, ঘুরছেন এক তীর্থক্ষেত্র থেকে আরেক তীর্থক্ষেত্র

advertisement

প্রবল ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টির জেরে দিনহাটায় ভাল ক্ষয়ক্ষতি হয়েছে। প্রভাব পড়েছে জনজীবনেও। ইতিমধ্যেই রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু করে দিয়েছেন বন দফতর এবং বিদ্যুৎ দফতরের কর্মীরা। যানবাহন চলাচল ফের স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

জানা গিয়েছে, এদিন ঝড়ের জেরে দিনহাটার বলরামপুর রোড, সাহেবগঞ্জ রোড, বোর্ডিং পাড়া ও থানাপাড়া এলাকায় একাধিক বড় গাছ উপড়ে পড়ে। কালবৈশাখীর তাণ্ডব থেকে রক্ষা পায়নি দিনহাটা থানাও। সেখানে একটি বড় গাছ ভেঙে পড়ে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

advertisement

এদিন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যান দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। এলাকার মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ক্যানিংপূর্ব কেন্দ্রে তৃণমূলের নির্বাচনী প্রচার! আইএসএফকে কড়া বার্তা শওকত মোল্লার
আরও দেখুন

প্রসঙ্গত, বিগত এক সপ্তাহে কোচবিহারের একাধিক প্রান্তে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে। গত বুধবার রাতে হওয়া আকস্মিক শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে মেখলিগঞ্জের ভুট্টা, আলু এবং তামাক চাষে প্রচুর ক্ষতি হয়। এবার আধ ঘণ্টার কালবৈশাখীতে কার্যত লন্ডভন্ড হয়ে গেল দিনহাটা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kalbaisakhi Damage: আধ ঘণ্টার কালবৈশাখীতে লন্ডভন্ড দিনহাটা! গুরুত্বপূর্ণ রাস্তায় গাছ পড়ে ব্যাহত যান চলাচল, অজস্র দোকান-গাড়ির ক্ষতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল