Jalpaiguri News: অ্যাকশনে বন দফতর, গরুমারার রাস্তায় এইসব ভুল করলে ফাঁসবেন পর্যটকরা! নিয়ম ভাঙলেই হবে বড় শাস্তি
- Reported by:SUROJIT DEY
- Published by:Nayan Ghosh
Last Updated:
Jalpaiguri News: গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন জাতীয় সড়ক এবং চাপরামাড়ী বনাঞ্চল এলাকায় মাঝেমধ্যেই রাস্তার ওপর দাঁড়িয়ে পড়ছে বুনো হাতির দল। অনেক সময় পর্যটকরা ছবি তোলার জন্য তাদের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তাতে বাড়ছে বড় বিপদের আশঙ্কা। কড়া বার্তা বন দফতরের।
advertisement
1/5

বন্যপ্রাণকে বিরক্ত করলে হতে পারে সাজা! জানিয়ে দিল বন দফতর। গরুমারা এবং চাপরামাড়ি জঙ্গলে আপনার সামনে যদি বন্যপ্রাণ পড়ে, তাহলে তাদের বিরক্ত করা উচিত নয় বলে সতর্ক করেছে বন দফতর। (ছবি ও তথ্য - সুরজিৎ দে)
advertisement
2/5
উত্তরবঙ্গের গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন জাতীয় সড়ক এবং চাপরামাড়ী বনাঞ্চল এলাকায় মাঝেমধ্যেই রাস্তার ওপর দাঁড়িয়ে পড়ছে বুনো হাতির দল। ফলে তৈরি হচ্ছে যানজট, সমস্যায় পড়ছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকরা।
advertisement
3/5
তবে এই পরিস্থিতিতে কড়া বার্তা দিল বন দফতর। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই বন্যপ্রাণীর কাছে গিয়ে ছবি তোলা বা তাদের বিরক্ত করা যাবে না।
advertisement
4/5
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা হাতির সামনে গাড়ি নিয়ে গিয়ে ছবি তুলছেন পর্যটকরা। এতে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বনকর্তারা।
advertisement
5/5
গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করে বন্যপ্রাণীর কাছাকাছি যাওয়া অত্যন্ত বিপজ্জনক। এমন ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকটি পর্যটকবাহী গাড়িকে পাঁচ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। ফলে তারা নির্দিষ্ট সময়ের জন্য বনাঞ্চলে প্রবেশ করতে পারবে না। বনদফতরের পক্ষ থেকে সকলের কাছে আবেদন জানানো হয়েছে বন্যপ্রাণীকে দূর থেকে দেখুন, তাদের স্বাভাবিক চলাফেরায় বাধা দেবেন না। কারণ সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। (ছবি ও তথ্য - সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: অ্যাকশনে বন দফতর, গরুমারার রাস্তায় এইসব ভুল করলে ফাঁসবেন পর্যটকরা! নিয়ম ভাঙলেই হবে বড় শাস্তি