TRENDING:

Eco Friendly Pen: খড়ের লেখনীতে জব্দ দূষণ! পরিবেশ বান্ধব কলম তৈরি করে তাক লাগালেন হলদিয়ার ইঞ্জিনিয়ার

Last Updated:
Eco Friendly Pen: হলদিয়ার এক পরিবেশপ্রেমী ইঞ্জিনিয়ার, ফেলে দেওয়া সাধারণ ধানের খড় ব্যবহার করে তৈরি করছেন ব্যবহারযোগ্য চমৎকার সব কলম।
advertisement
1/6
খড়ের লেখনীতে জব্দ দূষণ! পরিবেশ বান্ধব কলম তৈরি করে তাক লাগালেন হলদিয়ার ইঞ্জিনিয়ার
ফেলে দেওয়া খড় দিয়েই ব্যবহারযোগ্য কলম তৈরি করি পরিবেশ সচেতনতার পাঠ দিচ্ছেন হলদিয়ার এক ইঞ্জিনিয়ার। পেন বা কলম প্রতিদিন স্কুল-কলেজ সরকারি অফিস আদালত সহ বহু জায়গায় ব্যবহৃত হয়। কিন্তু সব কলমই প্লাস্টিক থেকে তৈরি। ফলে পরিবেশের জন্য ক্ষতিকারক। আর পরিবেশের কথা মাথায় রেখে ওই ইঞ্জিনিয়ার ধানের খড় দিয়েই বানিয়েছেন ব্যবহারযোগ্য লেখার কলম।
advertisement
2/6
ভারতে প্রতি বছর প্রায় ১৬০ থেকে ২৪০ কোটি (১৬০০-২৪০০ মিলিয়ন) কলম বিক্রি হয়। আর প্রতিদিন কয়েক লক্ষ পেন আমার পরিবেশে ফেলে দেই লেখা শেষ হওয়ার পর। "ইউজ এন্ড থ্রো পেন" পেন একবার ব্যবহারের পর আমরা ফলে দেই। আবার এখন প্রতিটি পেন প্লাস্টিকের তৈরি। ইউজ এন্ড থ্রো পেন বাজারে বেশি লক্ষ্য করা যায়। শুধুমাত্র লেখার জন্য পরিবেশ দূষণের সম্ভাবনা অনেকটাই বেড়েছে
advertisement
3/6
সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, ভারত বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ। যা বিশ্বব্যাপী মোট প্লাস্টিক বর্জ্য নির্গমনের প্রায় এক-পঞ্চমাংশ (২০%) তৈরি করে। প্রতি বছর প্রায় ৯.৩ থেকে ১০.২ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন ও নির্গমনের মাধ্যমে ভারত এই তালিকায় শীর্ষে রয়েছে। অসংগৃহীত বর্জ্য ও অনিয়ন্ত্রিত পোড়ানোর কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
4/6
"নাড়া" যেটা ধান কেটে নেওয়ার পর মাঠে পড়ে থাকে। অনেক কৃষক এই নাড়াকে মাঠেতে পুড়িয়ে ফেলে। নাড়া পোড়ালে বাতাসে প্রচুর পরিমাণে ক্ষতিকারক ধোঁয়া, কার্বন ডাই-অক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং সূক্ষ্ম ধূলিকণা নির্গত হয়, যা বায়ুর গুণমান মারাত্মকভাবে নষ্ট করে। ১ কেজি নাড়া পোড়ালে ১.৫ - ১.৭ কেজি কার্বন ডাই-অক্সাইড গ্যাস বাতাসে নির্গত হয়। এই খড় দিয়ে পেন ও নানা রকম ছবি বানানো যায়।
advertisement
5/6
হলদিয়া পেট্রোকেমিক্যালস এর ইঞ্জিনিয়ার পবিত্র দাস ধান গাছের খড় থেকেই তৈরি করছেন নানারকমের ছবিসহ ব্যবহারযোগ্য পেন। এ বিষয়ে তিনি বলেন, "ফেলে দেওয়া যা কিছুই  পুনরায় ব্যবহার করা যায়।  ধান গাছের খড় সাধারণত পুড়িয়ে দেওয়া হয়। ফলে তা থেকে দূষণ ছড়ায়। আবার প্লাস্টিকের কলম, প্লাস্টিক দূষণ ছাড়ায়। ধানের খড় থেকেই ব্যবহারযোগ্য কলম তৈরি করার ভাবনা আসে প্লাস্টিক দূষণ রোধের জন্যই। এর পাশাপাশি তৈরি করা হয়েছে খড় দিয়েই নানান ধরনের ছবি।"
advertisement
6/6
বর্তমানে হলদিয়ার ওই ইঞ্জিনিয়ার এর পরিবেশবান্ধব খড়ের পেন হলদিয়া জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। অনেক মানুষই এই পরিবেশবান্ধব খড়ের পেন সংগ্রহের জন্য আগ্রহ প্রকাশ করেছে। যারা "ইউজ এন্ড থ্রো পেন" ব্যবহার করেন তাদের পরিবেশবান্ধব খড়ের পেন ব্যবহার করতে অনুরোধ জানিয়েছেন ওই ইঞ্জিনিয়ার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Eco Friendly Pen: খড়ের লেখনীতে জব্দ দূষণ! পরিবেশ বান্ধব কলম তৈরি করে তাক লাগালেন হলদিয়ার ইঞ্জিনিয়ার
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল