জানা গিয়েছে, নবগ্রাম থেকে কংগ্রেস প্রার্থী হিরু হালদার যখন বহরমপুর ফিরছিলেন তখনই তিনি দায়িত্ব পালনের এক উজ্বল দৃষ্টান্ত রাখলেন। বহরমপুরে যাওয়ার পথে বহরমপুর ব্রিজে ওঠার সময় ঘটে যায় এক ভয়াবহ বাইক দুর্ঘটনা। সোমবার রাতে একটি চায়ের দোকান বন্ধ করে মধ্যবয়সি স্বামী ও স্ত্রী বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি দ্রুতগতির বাইক এসে সজোরে ধাক্কা মারে। যদিও অল্পের জন্য প্রাণে বাঁচেন স্ত্রী। দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হন স্বামী ও মোটরবাইক চালক। আর ঠিক সেই সময় কংগ্রেস প্রার্থী হিরু হালদার ভোট প্রচার সম্পন্ন করে ফিরছিলেন বহরমপুরে।
advertisement
আরও পড়ুন : ‘এক অপরিসীম মগ্ন মানুষ…তার সঙ্গে আলাপ অনেক আগেই…’ রাহুলের অকালপ্রয়াণে জয়া আহসানের মর্মস্পর্শী শোকবার্তা
বিষয়টি চোখে পড়তেই স্থানীয়দের সহযোগিতা ও কর্মীদের সঙ্গে নিয়ে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নিজেই তাঁর গাড়িতে তুলে নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেন। আহত তিনজনেই বহরমপুর রাধারঘাট এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে ।
কংগ্রেস প্রার্থী হিরু হালদার জানিয়েছেন, ‘‘প্রচার করে বাড়ি ফেরার পথে দেখছি আহত অবস্থায় আছেন। আমি তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে সকলেই স্থিতিশীল অবস্থায় রয়েছেন।’’






