TRENDING:

Book Fair: টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু! মুর্শিদাবাদের বইমেলায় নজর কাড়ল পুলিশের মানবিক রূপ

Last Updated:

Murshidabad Book Fair: বইমেলায় এসেও টাকার অভাবে পছন্দের বই কিনতে পারছিল না খুদেরা। তাদের মন খারাপ দেখে এগিয়ে এলেন কান্দি থানার আইসি। খুদেদের বই কিনে দিয়ে মুখে হাসি ফোটালেন তিনি। পড়ুন এক মানবিক প্রতিবেদন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বইমেলা মানেই মেলা বই। বহু বইসন্ধানীর মিলনক্ষেত্রও। অজস্র অসংখ্য বই দেখা, ইচ্ছে-তালিকায় তুলে রাখা এবং নিজের বহুকাঙ্ক্ষিত। বই প্রকৃত বন্ধু। কিন্তু পছন্দের বই কেনার জন্য ছিল না অর্থ তিন খুদের। বাড়ি থেকে টাকা চাইলেও তা দেওয়া হয়নি। সেই ঘটনা জানতেই পুলিশ জেঠু তথা খোদ থানার আইসি বইমেলাতে উপস্থিত হয়েই বই কিনে দিলেন। একটা বা দুটো নয় এক ডজন করে বই কিনে দেওয়া হল কয়েকজন খুদেকে। যে ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement

কান্দি শহরের বিজয়নগরের সপ্তম শ্রেণীর পড়ুয়া রামকৃষ্ণ মণ্ডল ও কল্যাণপুরে বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্র রূপঙ্কর মণ্ডল-সহ বেশ কয়েকজন ছাত্র কান্দি মহকুমা বইমেলা উপস্থিত হয়। কিন্তু পকেটে ছিল না অর্থ। বই দেখছিলেন অনকেক্ষণ ধরেই। বইয়ের যা দাম তা কেনার সামর্থ্য ছিল না। আর তখনই কান্দি থানার আইসি মৃণাল সিনহার কাছে পড়ুয়ারা গিয়ে হাজির হয়ে বই কিনতে চাই বলেই আবদার করে বসে। বইয়ের স্টলে গিয়ে বই কিনে দেন খোদ আইসি মৃণাল সিনহা।

advertisement

আরও পড়ুন: সুস্থতার চাবিকাঠি এবার আস্ত এক বাসে! তাক লাগানো উদ্যোগ এলাকায়! অনেককিছু শিখছে খুদে থেকে বড়রা

কান্দি হ্যালিফক্স মাঠে চলছে ছ’দিন ব্যাপি কান্দি মহকুমা বইমেলা। আর সেখানেই দুপুর থেকে রাত পর্যন্ত বই কিনতে ভিড় জমাচ্ছেন বই প্রেমিরা। তৃতীয় বর্ষে জমজমাট এবছরের বইমেলা।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

সপ্তম শ্রেণির ছাত্র রামকৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, “আমার বই পড়ার খুব শখ।  তাই বই কিনতে এসেছিলাম। কিন্তু বই কিনতে গিয়ে দেখতে পাই যা দাম তাতে আমার সামর্থ্য ছিল না। পুলিশ কাকুর কাছে আবেদন করতেই তিনি আমাদেরকে বই কিনে দিয়েছেন। এতে আমরা খুব খুশি।”

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Book Fair: টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু! মুর্শিদাবাদের বইমেলায় নজর কাড়ল পুলিশের মানবিক রূপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল