advertisement

Awareness Bus: সুস্থতার চাবিকাঠি এবার আস্ত এক বাসে! তাক লাগানো উদ্যোগ এলাকায়! অনেককিছু শিখছে খুদে থেকে বড়রা

Last Updated:

Purulia Awareness Bus: সুস্থ থাকার সহজ পাঠ নিয়ে এলাকায় ঘুরছে একটি বিশেষ বাস। স্বাস্থ্যবিধি ও খাদ্যাভ্যাস— খুদে থেকে বড়রা সবাই শিখছেন সুস্থ জীবনযাপনের অজানা কৌশল। বিস্তারিত জানুন এই অভিনব উদ্যোগ সম্পর্কে।

+
পুরুলিয়া

পুরুলিয়া সায়েন্স সেন্টারের বাস

পুরুলিয়া, শান্তনু দাস: মানুষের দৈনন্দিন স্বাস্থ্যবিধি থেকে শুরু করে খাদ্যাভ্যাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সচেতনতা গড়ে তুলতে এক অভিনব উদ্যোগ নিয়েছে পুরুলিয়া সায়েন্স সেন্টার। তাদের উদ্যোগে তৈরি করা হয়েছে একটি বিশেষ সচেতনতামূলক বাস। কাশীপুর বইমেলায় আগত এই বাসটি তার অভিনব ভাবনা ও আকর্ষণীয় উপস্থাপনার জন্য মুহূর্তেই নজর কেড়েছে দর্শকদের।
বিশেষ করে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের কাছে এই বাসটি হয়ে উঠেছে ভীষণই আকর্ষণীয় ও শিক্ষণীয়। আধুনিক অ্যানিমেশন প্রযুক্তির সাহায্যে স্বাস্থ্যবিধি ও খাদ্যসংক্রান্ত নানা বিষয় সহজ ও আনন্দদায়কভাবে তুলে ধরা হয়েছে। ফলে পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারছে খুদে শিক্ষার্থীরা।
advertisement
advertisement
এই বাসটির দায়িত্বে থাকা সৈকত মুখার্জী জানান, “এই বাসের মাধ্যমে সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবিধি, সঠিক খাদ্যাভ্যাস এবং ভেজাল খাবারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হচ্ছে। বর্তমানে আমরা এই বাসটি পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছি, যাতে সবাই খুব সহজেই স্বাস্থ্য ও খাদ্যসংক্রান্ত প্রাথমিক ধারণা লাভ করতে পারে।” তিনি আরও জানান, বর্তমানে বাজারে বিভিন্ন খাদ্যে যেভাবে ভেজাল মেশানো হচ্ছে, তা মানব শরীরের পক্ষে কতটা ক্ষতিকর, সেই বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয়েছে এই বাসের ভিতরে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়া সায়েন্স সেন্টারের এই অভিনব সচেতনতামূলক বাস ইতিমধ্যেই স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই বাস থেকেই তারা স্বাস্থ্যবিধি ও খাদ্যাভ্যাস সম্পর্কে প্রাথমিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করছে, যা ভবিষ্যতে তাদের সুস্থ জীবন গঠনে সহায়ক হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Awareness Bus: সুস্থতার চাবিকাঠি এবার আস্ত এক বাসে! তাক লাগানো উদ্যোগ এলাকায়! অনেককিছু শিখছে খুদে থেকে বড়রা
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement