Karate Training: চাকরিকে টা-টা! ক্যারাটে প্রশিক্ষণকেই পেশা করে তাক লাগালেন মন্দিরবাজারের বাবা-মেয়ে, আয় নজরকাড়া
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
South 24 Parganas Karate Training: চাকরির পিছনে না দৌড়ে নিজের দক্ষতাকেই উপার্জনের হাতিয়ার করলেন মন্দিরবাজারের বাবা ও মেয়ে। ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে মাসে মোটা টাকা আয় করছেন তারা। জানুন তাঁদের আয়ের আসল আইডিয়া।
মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগণা, নবাব মল্লিক: প্রত্যন্ত এলাকার যুবক-যুবতীদের জন্য বাবা ও মেয়ের উদ্যোগে সন্ধ্যায় দেওয়া হচ্ছে ক্যারাটে প্রশিক্ষণ। মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুরে এই প্রশিক্ষণ কেন্দ্র ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এলাকায়। সন্ধ্যার এই প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়েছেন অনেকেই।
সুকুমার নস্কর তিনি ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে এসে এখানে স্থানীয় যুবক-যুবতীদের ক্যারাটে প্রশিক্ষণ দিতে শুরু করেন। কিন্তু তিনি লক্ষ্য করেন যে অনেকেই প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হলেও পরে হয়ত আসেন না। অনেকেই সময়ের অভাবে ভর্তি হতে চাইতেন না। ধীরে ধীরে তিনি মেয়ে রেণুকা নস্করকেও প্রশিক্ষণ দেন এবং প্রশিক্ষণের সময়ের পরিবর্তন করেন। তাতেই ঘটে কামাল। সন্ধ্যার পর প্রশিক্ষণ নিতে অনেকেই আসছেন।
advertisement
advertisement
কারণ সেই সময়ে অনেকের হাতে সময় থাকছে। এ নিয়ে সুকুমার নস্কর জানিয়েছেন, এমন ঘটনাও দেখা গিয়েছে যে সন্তানদের ভর্তি করতে এসে অনেক অভিভাবকরাও ভর্তি হচ্ছেন। মাত্র ৩৫০ টাকা মাসে খরচ হচ্ছে এর জন্য। এত অল্প টাকায় শিখতে পেরে অনেকেই আসছেন। এই মুহূর্তে বাবা ও মেয়ের নাম ছড়িয়েছে দূর-দূরান্তে। প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী নিয়ে সুকুমার বাবুর মাসে উপার্জন প্রায় ৩০ হাজার টাকা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আপনিও এই ক্যারাটে শিখে উপার্জন করতে পারেন। তার জন্য প্রান্তিক এলাকার ছাত্র-ছাত্রীদের কথা এবং তাঁদের মন বুঝতে হবে জানিয়েছেন তিনি। প্রশিক্ষণের সময়ের বদলে এত সাড়া পাবেন তা ভাবতে পারেননি সুকুমার নস্করও। সকাল ও বিকেলের ক্লাস থাকলেও এই সন্ধ্যার ক্লাস মন কেড়েছে সকলের।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 02, 2026 8:39 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Karate Training: চাকরিকে টা-টা! ক্যারাটে প্রশিক্ষণকেই পেশা করে তাক লাগালেন মন্দিরবাজারের বাবা-মেয়ে, আয় নজরকাড়া











