advertisement

Purulia District Museum: ইতিহাসের খনি, পর্যটকদের জন্য মাস্ট-ভিজিট! পুরুলিয়ার বিবর্তনের সাক্ষী জেলা সংগ্রহশালা, খোলা থাকে সপ্তাহে দু'দিন

Last Updated:

Purulia District Museum: পুরুলিয়ার জেলা সংগ্রহশালাতে ঢুঁ মারলেই জানতে পারবেন জেলার অজানা সব কাহিনী। জানুন কোন কোন দিন খোলা থাকে এই সংগ্রহশালা

+
জেলা

জেলা সংগ্ৰহশালা

পুরুলিয়া,  শর্মিষ্ঠা ব্যানার্জি: জঙ্গলমহলের পুরুলিয়া জেলা জুড়ে রয়েছে একাধিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। যা জেলার ইতিহাসকে সমৃদ্ধ করে। ‌ সেই সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলিকে একত্রিত করে ১৯৬০ সালে পুরুলিয়া শহরে গড়ে উঠেছিল জেলা সংগ্রহশালা। পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরের তত্ত্বাবধানে এই সংগ্রহশালা তৈরি হয়েছিল। ‌ জেলার বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয়েছে এই সাহিত্য মন্দিরের সংগ্রহশালায়। ‌ বহু মানুষ এই সংগ্রহশালায় আসেন। ‌
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনী ও হয় এখানে। ‌পরবর্তীতে এই সাহিত্য মন্দিরের পরিচালনার দায়িত্বে ছিলেন ইতিহাসবিদ দিলীপ গোস্বামী ও তার কমিটি। ‌ বিগত বেশ কিছুদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। ‌ বর্তমানে হরিপদ সাহিত্য মন্দির কমিটি সম্পূর্ণ রূপে পরিচালনা করছে এই জেলার সংগ্রহশালার।‌ প্রতি শনি ও রবিবার এই সংগ্রহশালা খোলা থাকে। জেলার বিভিন্ন প্রান্তের মানুষদের পাশাপাশি পর্যটকেরাও আগ্রহের সঙ্গে আসেন এই সংগ্রহশালায়। ‌ তবে এই জেলা সংগ্রহশালা নিয়ে বেশ কিছু পরিকল্পনা নিচ্ছে হরিপদ সাহিত্য মন্দির।
advertisement
advertisement
এ বিষয়ে হরিপদ সাহিত্য মন্দিরের সম্পাদক নিলয় মুখার্জি বলেন, এই সাহিত্য মন্দিরে জেলার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয়েছে। ‌ বহু মানুষ সেই সমস্ত নিদর্শন দেখতে আসেন। ‌ এখন সংগ্রহশালাটি মাত্র দু’দিন খোলা থাকছে। তবে তাদের পরিকল্পনা রয়েছে আগামী দু’বছরের মধ্যে অত্যাধুনিক মানের সংগ্রহশালা তৈরি করার। ‌সেই সময় প্রত্যেক দিনই এই সংগ্রহশালা তারা খোলা রাখবেন।‌
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলার মানুষের আবেগের সঙ্গে মিশে রয়েছে এই সংগ্রহশালা। এই সংগ্রহশালা যদি নব রূপে সেজে ওঠে তাহলে জেলার পর্যটন মানচিত্রে আরও একটি নয়া সংযোজন হয়ে উঠবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia District Museum: ইতিহাসের খনি, পর্যটকদের জন্য মাস্ট-ভিজিট! পুরুলিয়ার বিবর্তনের সাক্ষী জেলা সংগ্রহশালা, খোলা থাকে সপ্তাহে দু'দিন
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement