TRENDING:

Murshidabad News: সাগরদিঘিতে আবারও প্রার্থী বাইরন বিশ্বাস! বাণিজ্য থেকে রাজনীতি দুই পেশাতেই সফল, কে এই বাইরন?

Last Updated:

Murshidabad News: কংগ্রেসের টিকিটে উপনির্বাচনে জয়, তারপরে তৃণমূলে যোগদান করেন বাইরন। এই বছর আবার সেই সাগরদিঘি বিধানসভাতে প্রার্থী করা হয়েছে বাইরন বিশ্বাসকে। বাণিজ্য থেকে রাজনীতি, দেখে নিন বাইরনের পরিচয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাগরদিঘি, তন্ময় মণ্ডল: সাগরদিঘিতে উপনির্বাচনে কংগ্রেসের প্রতীকে জয়লাভ, কিন্তু কয়েক মাসের মধ্যেই কংগ্রেস দল ত্যাগ করে শাসকদল তৃণমূলে যোগদান করেন বাইরন। এই বছর আবার সেই সাগরদিঘি বিধানসভাতে প্রার্থী করা হয়েছে বাইরন বিশ্বাসকে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের শিল্পপতি বাইরন বিশ্বাস। পরিবারে একাধিক নার্সিংহোম থেকে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বিভিন্ন ছোট ছোট কোম্পানি রয়েছে তার। তবে তিনি ব্যবসা করলেও তিনি হঠাৎই রাজনৈতিক ময়দানে পা দেন। এবছর আবার তার উপরেই আস্থা রেখেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু কী বলছেন তিনি, এই ক’বছরে মানুষের কী জনসমর্থন পেল জানুন সবটাই।
advertisement

আরও পড়ুন: বিহারে ট্রেনের লাইনে পিক ফেলতে গিয়েছিলেন ব্যক্তি, মুহূর্তে ছুটে এল হাওড়াগামী বন্দে ভারত! তারপর…

বিড়ি ব্যবসায়ী হিসাবেই রাজনীতিকদের সঙ্গে তাঁর ওঠাবসা শুরু। সেই সূত্রেই রাজনীতিতে ‘হাতেখড়ি’। রাজ্য রাজনীতিতে নিজের প্রথম বড় পরীক্ষায় বসেই বাজিমাত করলেন বাইরন বিশ্বাস। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ২০২৩ সালে মার্চ মাসে ‘অপরাজেয়’ হয়ে ওঠা শাসক তৃণমূলকে সাগরদিঘীতে হারিয়ে দিয়েছিলেন বাম সমর্থিত এই কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস, আর তার কয়েক মাস পরেই শাসকদল তৃণমূলে যোগদান।‍

advertisement

আরও পড়ুন: গভীর রাতে কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড! পাটুলিতে পর পর শ্যুটআউট, মৃ*ত্যু যুবকের, আহত আরও এক

View More

বাইরন মাত্র ১৬ বছর বয়সেই ব্যবসার কাজে যোগ দেন। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা বাইরনকে তার পর আর ফিরে তাকাতে হয়নি। যোগ দেওয়ার মাত্র ৪ বছরের মধ্যেই বাবার প্রতিষ্ঠা করা ‘জিৎ বিড়ি’ সংস্থার মালিক হন। তার পর থেকে রকেট গতিতে বাড়তে থাকতে ব্যবসার পরিধি। হাত দেন স্কুল, হাসপাতাল, রাসায়নিকের কারখানা-সহ আরও নানাবিধ ব্যবসাতেও। সাফল্যও আসে তাতে। শিক্ষা প্রতিষ্ঠানের হাতে ধরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে যান বাইরন। ব্যবসার কাজে বিভিন্ন জেলায় তাঁর যাতায়াত বাড়তে থাকে। সমাজসেবী হিসাবে পরিচিত মুখ হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীদের সঙ্গে তৈরি হয় যোগাযোগও। সেই সূত্রেই রাজনীতির বৃত্তে বাইরনের প্রবেশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১০০ বছরের প্রাচীন মুর্শিদাবাদের এই বাসন্তী পুজো, উপচে পড়া ভিড়
আরও দেখুন

ব্যবসায়ী হওয়ার সুবাদে এলাকার অনেক নেতাদের সঙ্গে পরিচিতি থাকলেও ২০২৩ সালে রাজনীতিতে হাতেখড়ি তাঁর। ব্যাবসায়িক কারণেই এলাকার বাম, তৃণমূল, বিজেপি নেতাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাঁদের পরিবারের। নানা ক্ষেত্রে অনুদান দেওয়ার ক্ষেত্রে অনেক সময়েই রাজনৈতিক যোগের প্রয়োজন পড়ে। সে কারণেই এলাকার বিভিন্ন দলের নেতাদের সঙ্গেই তাঁদের পরিবারের বেশ ভালই সম্পর্ক বলে জানা যাচ্ছে। তবে এবছর মানুষের কাছে ভাল সারা ফেলছেন শিল্পপতি বাইরণ বিশ্বাস ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Murshidabad News: সাগরদিঘিতে আবারও প্রার্থী বাইরন বিশ্বাস! বাণিজ্য থেকে রাজনীতি দুই পেশাতেই সফল, কে এই বাইরন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল