TRENDING:

Thunderstorm Alert: এখনই আবহাওয়ার মুড বদলের সুযোগ নেই, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, জেলায় জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃ্ষ্টির অশনি

Last Updated:
Thunderstorm Alert: মেঘলা আবহাওয়া সঙ্গে ঝড়-বৃষ্টি, উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে একই রকম
advertisement
1/5
আবহাওয়ার মুড বদলের সুযোগ নেই, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে,বজ্র-বিদ্যুৎ সহ বৃ্ষ্টির অশনি
আলিপুরদুয়ার: মেঘ বৃষ্টির লুকোচুরির মাঝে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মিলেছে হালকা রোদের দেখা। যদিও এই রোদ দীর্ঘস্থায়ী হবে না বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। ঝড় বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জেনে নেওয়া যাক আবহাওয়ার বড় আপডেট।
advertisement
2/5
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আবহাওয়ার কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বৃহস্পতিবার থেকে পাহাড়ি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রবিবার ও সোমবারের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে শুধুমাত্র দার্জিলিং জেলায় সীমাবদ্ধ থাকতে পারে।
advertisement
3/5
শুক্রবার থেকে দুর্যোগ বাড়বে উত্তরেও। এই সময় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টি চলতে থাকবে।তবে তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী ৪ থেকে ৫ দিনে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। এমন আবহাওয়াই বেশ কিছু দিন স্থায়ী থাকবে।
advertisement
4/5
মনে হওয়া স্বাভাবিক, কেন আবহাওয়ার এমন পরিবর্তন। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,জোড়া পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার সম্মিলিত প্রভাবে বৃষ্টি চলছে। বর্তমানে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা বিস্তৃত রয়েছে। পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের উপর সক্রিয় রয়েছে।
advertisement
5/5
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা কেমন রয়েছে জেনে নেওয়া যাক।দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৬. ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭. ৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৫. ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭. ১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৭ সর্বনিম্ন ১৬. ৫ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩. ৩ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। Ananya Dey
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Thunderstorm Alert: এখনই আবহাওয়ার মুড বদলের সুযোগ নেই, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, জেলায় জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃ্ষ্টির অশনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল