প্রচারের মাঝেই প্রসূন বন্দ্যোপাধ্যায় কলিগ্রামের একটি কবরস্থানে গিয়ে শেষকৃত্যে অংশ নেন এবং পরে বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা শোনেন। বাজারের পরিকাঠামো উন্নয়ন, পানীয় জল ও শৌচালয়ের দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। চায়ের দোকানদার থেকে টোটোচালক, সব স্তরের মানুষের কাছে পৌঁছে ভোট চান তিনি। তাঁর দাবি, উন্নয়নের নিরিখে মানুষ জোড়াফুলেই আস্থা রাখছেন।
advertisement
প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থী রতন দাসকে কটাক্ষ করে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ”সবাই তৃণমূলকেই সমর্থন করবেন। রোদে ঘুরে লাভ নেই, উনি বাড়িতে বিশ্রাম নিন।” পাল্টা জবাবে চাঁচলের বিজেপি প্রার্থী রতন দাস বলেন, “যদি সব ভোট তৃণমূলের হয়, তবে লোকসভায় উনি হারলেন কেন? এবারও হার নিশ্চিত।”
২০০৬ ব্যাচের প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ রেঞ্জের আইজি পদে কর্মরত ছিলেন। তার আগে মালদহ ও দিনাজপুর জেলা পুলিশ সুপারের দায়িত্ব ছিলেন। এর পর স্বেচ্ছাবসর নেওয়ার কিছুদিন পরই যোগ দিন তৃণমূলে। তৃণমূলের যোগ দিয়ে ২০২৪ লোকসভায় মালদহ উত্তর কেন্দ্রে প্রার্থী হয়ে লড়াই করেন। যদিও জয় লাভ না করতে পারলেও দ্বিতীয় দলকে দ্বিতীয় স্থানে রাখেন। এ’বছর বিধানসভায় ভোটের ময়দানে চাঁচল বিধানসভার তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।





