TRENDING:

Malda News: মালদহে বৃষ্টির তাণ্ডবে বিপর্যয়! নেতাজি কমার্শিয়াল মার্কেটের ছাদ ধসে প্রাণ গেল নৈশপ্রহরীর

Last Updated:

Malda News: টানা বৃষ্টির জেরে মালদহের ইংরেজবাজার এলাকার নেতাজি কমার্শিয়াল মার্কেটে বড়সড় দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ধসে পড়ল মার্কেটের ছাদের একাংশ। ঘটনায় এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। আহত আরও একজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: রাতভর টানা বৃষ্টির পর শনিবার সকালে মালদহ শহরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বহু পুরনো ও জরাজীর্ণ নেতাজি কমার্শিয়াল মার্কেটের একটি অংশের ছাদ আচমকাই ধসে পড়ে। কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল মার্কেটের এক নৈশপ্রহরীর। একই ঘটনায় গুরুতর আহত হন আর‌ও এক যুবক।
মালদহ শহরের নেতাজি কমার্শিয়াল মার্কেটে বিপর্যয়
মালদহ শহরের নেতাজি কমার্শিয়াল মার্কেটে বিপর্যয়
advertisement

জানা গিয়েছে, মৃত নৈশপ্রহরীর নাম মিন্টু সরকার এবং ঘটনায় আহত হয়েছে আরও এক যুবক নাম দীপ সর্দার। তাকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়‌। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল। দীর্ঘ উদ্ধারকাজ চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে মিন্টু সরকারের দেহ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকেও উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতভর লাগাতার বৃষ্টির জেরেই এই দুর্ঘটনা ঘটে। বহুদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা এই পুরনো বিল্ডিংয়ের ছাদ দুর্বল হয়ে পড়েছিল, যার ফলেই এমন বিপর্যয় নেমে আসে।

advertisement

আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে রাতভর বৃষ্টি, দমকা হাওয়ায় পারদ পতন! ইদে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? জানালো হাওয়া অফিস

এদিকে ব্যবসায়ী সংগঠন ও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই মার্কেটের সংস্কারের দাবি জানানো হচ্ছিল। ২০১৮ সাল থেকেই প্রশাসন ও পৌরসভার কাছে বারবার আবেদন করা হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, সেই অবহেলার ফলেই আজ এই প্রাণহানির ঘটনা ঘটল।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ফের ‘যুদ্ধ’ শুরু! সেনা থেকে সরাসরি ভোটের ময়দানে! ধূপগুড়িতে প্রচারে বিজেপির নরেশ
আরও দেখুন

ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী ঘটনাস্থলে পৌঁছন। তিনি স্বীকার করেন যে বিল্ডিংটি অত্যন্ত পুরনো ও বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং সেটি ভেঙে ফেলার জন্য এসডিওর তরফে নোটিশও জারি করা হয়েছে। তবে বর্তমানে নির্বাচন চলায় বিষয়টি কার্যকর করা যায়নি বলেও জানান তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: মালদহে বৃষ্টির তাণ্ডবে বিপর্যয়! নেতাজি কমার্শিয়াল মার্কেটের ছাদ ধসে প্রাণ গেল নৈশপ্রহরীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল