TRENDING:

Jalpaiguri Election News: ফের ‘যুদ্ধ’ শুরু! সেনা থেকে সরাসরি ভোটের ময়দানে! ধূপগুড়িতে প্রচারে বিজেপির নরেশ

Last Updated:

Assembly Election 2026: সীমান্তের লড়াই পেরিয়ে এবার ভোটের ময়দানে নতুন লড়াই। সেনার পোশাক খুলে সরাসরি রাজনৈতিক মঞ্চে পা, ধূপগুড়িতে প্রচারে নেমে ইতিমধ্যেই নজর কেড়েছেন বিজেপি প্রার্থী নরেশ। ‘যুদ্ধ’ এবার অন্য—কিন্তু লড়াইয়ের সুর একই রয়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: প্রাক্তন সেনাপতিকেই ফের করতে হচ্ছে যুদ্ধ। তবে তথাকথিত যুদ্ধের ময়দানে নয়, ভোটের ময়দানে! ধূপগুড়িতে প্রচার শুরু নরেশ চন্দ্র রায়ের। দেশরক্ষার দায়িত্ব সামলানো প্রাক্তন সেনাপতি এবার নামলেন গণতন্ত্রের ময়দানে। লক্ষ্য একটাই—মানুষের সেবা। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু করলেন তাঁর নির্বাচনী প্রচার।সকালে কর্মী-সমর্থকদের নিয়ে তিনি প্রথমে পুজো দেন ধূপগুড়ির ঐতিহ্যবাহী কালীমন্দিরে। মায়ের আশীর্বাদ নিয়েই শুরু হয় তাঁর রাজনৈতিক লড়াই। এরপর দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারের সূচনা করেন তিনি। শহরের বিভিন্ন এলাকায় জনসংযোগেও অংশ নিতে দেখা যায় তাঁকে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তুলে ধরেন নিজের পরিকল্পনা।
advertisement

রাজনীতি ছাড়বেন রিঙ্কু? ‘সবার জন্য নিয়ম এক হওয়া উচিত …’ ক্ষুব্ধ দিলীপজায়া টিকিট না পেয়ে যা বললেন!

এসি চললেও কমবে বিদ্যুতের বিল! এই সহজ টিপস মানলেই মাসে বড় সাশ্রয়, ছোট্ট ‘ট্রিক’ জেনে নিন

প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ চোখে পড়েছে। গেরুয়া আবিরে মেতে ওঠা সমর্থকদের উচ্ছ্বাস যেন জানান দিচ্ছে, আসন্ন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক লড়াই।নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী নরেশ চন্দ্র রায়। তাঁর দাবি, “উপনির্বাচনে মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল জয় পেয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। মানুষ পরিবর্তন চাইছেন। ধূপগুড়ি বিজেপির শক্ত ঘাঁটি—জয় নিশ্চিত।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
উইকএন্ডে দিঘা প্ল্যান? ভ্রমণের আনন্দ দ্বিগুণ করতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বড় উপহার সরকারের
আরও দেখুন

এদিকে, জলপাইগুড়ি সদর বিধানসভাতেও জোরকদমে শুরু হয়েছে ভোট প্রস্তুতি। বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারীর সমর্থনে দেওয়াল লিখন চলছে বিভিন্ন এলাকায়।সব মিলিয়ে, পাহাড় থেকে ডুয়ার্স—জলপাইগুড়ি জেলাজুড়ে এখন বইছে নির্বাচনী হাওয়া। প্রচার, প্রতিশ্রুতি আর পাল্টা দাবির মাঝে সাধারণ মানুষের নজর এখন একটাই—কে গড়বে আগামী দিনের সরকার!

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Jalpaiguri Election News: ফের ‘যুদ্ধ’ শুরু! সেনা থেকে সরাসরি ভোটের ময়দানে! ধূপগুড়িতে প্রচারে বিজেপির নরেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল