TRENDING:

Birbhum Storm Damage: বীরভূমে কালবৈশাখীর প্রথম ছোবল! ভেঙে চুরমার বাড়িঘর, খুশির ইদে দিশেহারা বহু পরিবার

Last Updated:
Birbhum Storm Damage: বীরভূমে মরশুমের প্রথম কালবৈশাখীর হানা! ইদের প্রস্তুতির মাঝেই হানা দিল ঝড়-বৃষ্টি। ঝড়ের দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাটির বাড়ি। ঘর হারিয়ে বিপাকে পড়া মানুষদের অবস্থা এখন শোচনীয়।
advertisement
1/6
বীরভূমে কালবৈশাখীর প্রথম ছোবল! ভেঙে চুরমার বাড়িঘর, খুশির ইদে দিশেহারা বহু পরিবার
খুশির ইদে যখন চারদিকে উৎসবের মেজাজ, ঠিক সেই সময় বীরভূমে ঘটে গেল বিপর্যয়। খুশির ইদের আগে এমন বিপর্যয় রীতিমতো বিষাদের সুর এনেছে এলাকায়। কালবৈশাখী, দমকা হাওয়া আর মুষলধারে বৃষ্টির কারণে এমন বিপর্যয় বীরভূমে।
advertisement
2/6
শুক্রবার বিকালের পর থেকেই বীরভূমের বিভিন্ন জায়গায় শুরু হয় ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি। আর এই দমকা হাওয়া, মরশুমের প্রথম কালবৈশাখীতে লণ্ডভণ্ড একাধিক বাড়িঘর। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকে।
advertisement
3/6
দুবরাজপুর ব্লকের অন্তর্গত যশপুর গ্রাম পঞ্চায়েতের সাজিনা গ্রামের শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ের দাপটে একটি বাড়ি ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়। ওই বাড়িটির টিনের ছাউনি উড়ে যায়। অন্যদিকে একই এলাকায় আরও বেশ কয়েকটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
4/6
সাজিনা গ্রামের যে বাড়িটি পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়িতে শেখ ডালিম নামে এক স্থানীয় বাসিন্দার। দুর্ঘটনার সময় ছোট বাচ্চাদের নিয়ে ওই বাড়িতেই ছিলেন পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবেই হঠাৎ করে এমন ঘটে যাওয়া বিপর্যয়ে আতঙ্কিত হয়ে পড়েন তারা।
advertisement
5/6
এমন বিপর্যয়ে ওই বাড়ির জিনিসপত্র সব নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি অসহায়হীন অবস্থায় তারা এখন আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। শেখ ডালিম এমন বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।
advertisement
6/6
অন্যদিকে দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের গাঁড়া-পদুমা আদিবাসী পাড়ায় একই রাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গ্রামের প্রায় ৩৫টি বাড়ি। কিছুক্ষণের এই ঝড়ে ঘরবাড়ির লণ্ডভণ্ড হওয়ার পাশাপাশি ইলেকট্রিক খুঁটিও ভেঙে পড়ে আর যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকায়। এই ঝড়ের তাণ্ডবে খড়ের ও টিনের ছাউনি উড়ে যায়। আর এর ফলেই অসহায় হয়ে পড়েছেন গ্রামের মানুষজন।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Birbhum Storm Damage: বীরভূমে কালবৈশাখীর প্রথম ছোবল! ভেঙে চুরমার বাড়িঘর, খুশির ইদে দিশেহারা বহু পরিবার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল