TRENDING:

Digha Travel: উইকএন্ডে দিঘা প্ল্যান? ভ্রমণের আনন্দ দ্বিগুণ করতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বড় উপহার সরকারের

Last Updated:
Digha Travel: দিঘা ভ্রমণ আরও সহজ হতে চলেছে বড় উন্নয়ন প্রকল্পের ফলে। পর্যটকরা পাবেন স্বস্তি ও কম ঝামেলা, বিশেষ করে ভিড়ের সময়
advertisement
1/5
উইকএন্ডে দিঘা প্ল্যান? ভ্রমণের আনন্দ দ্বিগুণ করতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বড় উপহার সরকারের
এবার দিঘা ভ্রমণে মিলছে বড় স্বস্তির খবর। পর্যটকদের জন্য যাতায়াত আরও সহজ হতে চলেছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা ফোরশোর রোডের সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। দিঘার ঘেরসাই এলাকার ওয়েলকাম গেট থেকে ওড়িশা সীমান্ত পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা নতুন করে গড়ে তোলা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য পূর্ত দফতর (সড়ক) প্রায় ২২ কোটি টাকা বরাদ্দ করেছে। ফলে আগামী দিনে দিঘা যাওয়ার পথে যানজট ও দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। (তথ্য-মদন মাইতি)
advertisement
2/5
গত বছরের এপ্রিল মাসে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিদিনই ভিড় করছেন ভক্ত ও পর্যটকরা। বিশেষ করে সপ্তাহান্ত ও ছুটির দিনে দিঘায় উপচে পড়ে ভিড় লক্ষ্য করা যায়।স্বাভাবিকভাবেই বেড়েছে ছোট-বড় যানবাহনের সংখ্যা। কিন্তু সেই অনুপাতে রাস্তার উন্নয়ন হয়নি । তাই প্রায়ই খারাপ রাস্তায় সমস্যায় পড়তে হত পর্যটকদের।
advertisement
3/5
এছাড়াও ফোরশোর রোডের অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ ছিল। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছিল। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। স্থানীয় বাসিন্দাদের নিত্যযাতায়াতেও সমস্যা হচ্ছিল। পর্যটকদের ক্ষেত্রেও এই রাস্তা ছিল বড় ভোগান্তির কারণ। বহুবার সংস্কারের দাবি উঠলেও এতদিন কাজ শুরু হয়নি। অবশেষে সেই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
4/5
জোরকদমে চলছে রাস্তা সংস্কারের কাজ। শুধু পুরনো রাস্তা মেরামত নয়, এর পাশাপাশি রাস্তা চওড়া করার কাজও করা হচ্ছে। দু’দিকেই কিছুটা করে জায়গা বাড়ানো হচ্ছে। ভবিষ্যতে যান চলাচল আরও স্বচ্ছন্দ হবে।
advertisement
5/5
পাশাপাশি রাস্তার দু’পাশে কংক্রিটের ফুটপাত তৈরি করা হবে। এতে পথচারীরাও নিরাপদে চলাচল করতে পারবেন। সব মিলিয়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে দিঘা ভ্রমণ হবে আরও আরামদায়ক ও যানজটমুক্ত। (তথ্য-মদন মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Digha Travel: উইকএন্ডে দিঘা প্ল্যান? ভ্রমণের আনন্দ দ্বিগুণ করতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বড় উপহার সরকারের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল