TRENDING:

WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা

Last Updated:

দুই ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি। ফলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ অর্থ বাজেয়াপ্ত করা হয়।

advertisement
মালদহ: বিধানসভা নির্বাচনের আবহে ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা সামনে এল মালদহের রতুয়া এলাকায়। নির্বাচন কমিশনের নির্দেশে নাকা পয়েন্ট চেকিং চলাকালীন প্রায় ১৫ লক্ষ টাকা উদ্ধার করেছেন কর্তব্যরত আধিকারিকরা। বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার অন্তর্গত বরকোল নাকা পয়েন্ট চেকিং এলাকায়। নির্বাচনের আগে অবৈধ নগদ লেনদেন রুখতে পুখুরিয়ার পোদিয়ামোড় এলাকায় স্থায়ী নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে পুখুরিয়া থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন।
মালদহের রতুয়ায় নাকা চেকিং পয়েন্ট 
মালদহের রতুয়ায় নাকা চেকিং পয়েন্ট 
advertisement

নাকা চেকিংয়ে দায়িত্বে থাকা কর্মী বিপ্লব সরকার জানান, “প্রতিদিনের মতোই এদিন সকাল থেকেই যানবাহন থামিয়ে তল্লাশি চলছিল। সেই সময় একটি ছোট চারচাকা গাড়ি থেকে প্রথমে ১০ লক্ষ টাকা উদ্ধার হয়। পরে এক‌ই দিনে সেখানে একটি অটো থেকে আরও ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়।”

আরও পড়ুনBengal SIR: নাম ছিল, হঠাৎ বাদ! ভোটার তালিকা থেকে বাদ পড়ে বহরমপুরে হাহাকার, গরমে লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তি

advertisement

দুই ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি। ফলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ অর্থ বাজেয়াপ্ত করা হয়।

এদিকে, ঘটনার পর আয়কর দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া টাকার উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন। নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই টাকা সেই সমস্ত তথ্য জানতে তদন্ত শুরু করেছে আয়কর দফতরের আধিকারিকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চরম ভোগান্তি হাওড়ায়, ভোটের আগে ভোটাধিকার পেতে ট্যাইবুনালের লাইনে উপচে পড়া ভিড়
আরও দেখুন

জিএম মোমিন

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল