TRENDING:

House Fire: পাঁশকুড়ায় গভীর রাতে সর্বনাশী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গৃহস্থের বাড়ি! টাকা-নথি-আসবাব সব ভস্ম, পরিবারের পাশে প্রশাসন

Last Updated:

East Medinipur House Fire: রবিবার রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় আগুনে পুড়ে ছাই গৃহস্থের বাড়ি। প্রয়োজনীয় নথিপত্র, টাকা পয়সা-সহ সব কিছুই ভষ্মীভূত হয়েছে বিধ্বংসী আগুনে। সর্বস্বান্ত গৃহস্থ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: রাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গৃহস্থের বাড়ি। সর্বস্বান্ত গৃহস্থ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় প্রশাসন। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু জন এখনও নিখোঁজ। স্বজন হারিয়ে উদ্বিগ্ন চিত্তে অপেক্ষায় পাঁশকুড়া তমলুক সুতাহাটা এলাকার পরিবারেরা। সেই ঘটনার পর এবার পাঁশকুড়ায় পুড়ে ছাই হল এক গৃহস্থ বাড়ি।
advertisement

রবিবার গভীর রাতে পাঁশকুড়ার গোবিন্দ নগর গ্রাম পঞ্চায়েতের মানুর গ্রামে বিষ্ণুপদ মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ি। স্থানীয় পাড়া প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখা দেখে ভয় পায় সকলে। খবর যায় পাঁশকুড়া থানা ও পাঁশকুড়া ফায়ার স্টেশনে। ঘটনাস্থলে আছে দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার বেশি সময়ের প্রচেষ্টায় দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

advertisement

আরও পড়ুনঃ বৈজ্ঞানিক ও নিরাপদ পদ্ধতিতে বাগে আসবে বিষধররা! হাতে-কলমে সাপ ধরার প্রশিক্ষণ কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের

এই অগ্নিকাণ্ডের ঘটনার পর বাড়ির মালিক বিষ্ণুপদ মণ্ডলের ছেলে রাজু মণ্ডল জানান, ‘বাড়িতে সবাই ছিল। কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না। প্রয়োজনীয় নথিপত্র থেকে টাকা পয়সা এবং পোশাক-পরিচ্ছদ সহ সব কিছুই ভষ্মীভূত হয়েছে এই বিধ্বংসী আগুনে। প্রাথমিকভাবে আমরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দমকলে খবর দেওয়া হয়। দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

আগুনে ভষ্মীভূত হওয়া ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। গ্রাম পঞ্চায়েত থেকে ওই পরিবারের পাশে দাঁড়াতে খাদ্যবস্তু ত্রিপল-সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। পাঁশকুড়ার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দমকল সূত্রের খবর মূলত শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
House Fire: পাঁশকুড়ায় গভীর রাতে সর্বনাশী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গৃহস্থের বাড়ি! টাকা-নথি-আসবাব সব ভস্ম, পরিবারের পাশে প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল