TRENDING:

Swapna Barman: প্রচারের মাঝেই বাবার প্রয়াণ, শোকে পাথর স্বপ্না! রাজগঞ্জে থমকাল নির্বাচনী ছন্দ

Last Updated:
স্বপ্না বর্মনের বাবা পঞ্চানন বর্মনের প্রয়াণে স্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা৷ বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরেই প্রচারের ব্যস্ততার মাঝেও হাসপাতালে ছুটে যেতে হচ্ছিল স্বপ্না বর্মনকে। বাবার দ্রুত আরোগ্য কামনায় তিনি পুজো-অর্চনাও করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না।
advertisement
1/5
প্রচারের মাঝেই বাবার প্রয়াণ, শোকে পাথর স্বপ্না! রাজগঞ্জে থমকাল নির্বাচনী ছন্দ
<strong>শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য:</strong> রাজনৈতিক উত্তেজনার আবহের মাঝেই পরিবারে নেমে এল গভীর শোকের ছায়া। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা এশিয়ান গেমসে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণের বাবা পঞ্চানন বর্মনের প্রয়াণে স্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা।
advertisement
2/5
শনিবার ভোররাতে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পঞ্চানন বর্মন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন এবং সেখানেই চলছিল তাঁর চিকিৎসা। পরিবারের পাশাপাশি স্থানীয় মহলেও তাঁর অসুস্থতা নিয়ে উদ্বেগ ছিল। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরেই প্রচারের ব্যস্ততার মাঝেও হাসপাতালে ছুটে যেতে হচ্ছিল স্বপ্না বর্মনকে। বাবার দ্রুত আরোগ্য কামনায় তিনি পুজো-অর্চনাও করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
এই আকস্মিক শোকের ঘটনায় স্বভাবতই ভেঙে পড়েছেন এই ক্রীড়াবিদ-প্রার্থী। তাঁর এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন দলীয় সহকর্মী ও রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্বরা। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ দাসও খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।  ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই ব্যক্তিগত ক্ষতি রাজগঞ্জের রাজনৈতিক পরিবেশেও প্রভাব ফেলেছে। প্রচারের জোরের মাঝেও এখন শোকের আবহ স্পষ্ট—মানুষের মুখে একটাই কথা, লড়াইয়ের ময়দানে নেমে থাকা এক কন্যার জীবনে নেমে এল গভীর ব্যক্তিগত বেদনা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/শিলিগুড়ি/
Swapna Barman: প্রচারের মাঝেই বাবার প্রয়াণ, শোকে পাথর স্বপ্না! রাজগঞ্জে থমকাল নির্বাচনী ছন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল